1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে বর্ষপূর্তিতে সেবা সংঘ’র নানা আয়োজন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড

মির্জাপুরে বর্ষপূর্তিতে সেবা সংঘ’র নানা আয়োজন

  • আপডেট টাইম : Tuesday, March 1, 2022
  • 994 বার
received 650162686266993

মো. জোবায়ের হোসেন

সামাজিক উন্নয়ন ও রক্তদানকারী স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবা সংঘ’ বৃক্ষরোপণ, মিলাদ মাহফিল ও খাবার বিতরণসহ নানা কর্মসূচীর মাধ্যমে তাদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করলো।

মঙ্গলবার ( ১লা মার্চ) দুপুরে উপজেলার দেওহাটা ঈদগাহ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখ্য, স্বেচ্ছায় রক্তদান ও মানবিক কার্যক্রমের লক্ষ্য নিয়ে ২০২০ সালে উপজেলার দেওহাটা ও বাওয়ার কুমারজানি এলাকার ৫০ জন তরুণ এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। সংগঠন থেকে প্রতিমাসেই বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ ও রক্তদানের মতো মানবিক কাজ করা হয়ে থাকে।

সংগঠনে তিন শতাধিক স্বেচ্ছায় রক্তদানকারী রক্তদাতা রয়েছে এবং এপর্যন্ত সংগঠনটি প্রায় দেড় শতাধিক মানুষকে রক্তদিয়ে সহায়তা করেছেন বলে জানিয়েছেন সংগঠনের সদস্য ইফাদ।

সংগঠনটির প্রতিষ্ঠাতা মির্জাপুরে সরকারি কলেজের ছাত্র জহির রায়হান রাজু বলেন, বিনামূল্যে রক্তদান, সমাজের অবহেলিত মানুষের পাশে থাকা, সমাজের উন্নয়নমূলক কাজ করা ইত্যাদি লক্ষ্য নিয়ে আমরা এই সংগঠনটি প্রতিষ্ঠা করি। নিজেদের ক্ষুদ্র সঞ্চয় দিয়েই আমরা এটি পরিচালনা করছি। আমরা চাই রক্তের অভাবে যেন কেউ মৃত্যুবরণ না করে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com