1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, গ্রেপ্তার ২ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা এই সম্পর্ক আরও দৃঢ় করতে চাই: সনাতনীদের সংবর্ধনায় এমপি কালাম মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার শোক সংবাদ মির্জাপুরে সিঙ্গাপুর  বিএনপির সহ-সভাপতির মায়ের ইন্তেকাল 

মির্জাপুরে ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, গ্রেপ্তার ২

  • আপডেট টাইম : Thursday, October 3, 2024
  • 379 বার
IMG 20241003 WA0006

মোঃ হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) গ্রেপ্তারকৃতদের ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন দেওহাটা ফাড়ির ইনচার্জ গিয়াস উদ্দিন।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার পশ্চিম গজারিয়া গ্রামের মো. ইনছাব আলীর ছেলে সুমন ও সোলায়মান শেখের ছেলে শরীফুল ইসলাম। তাদের কাছ থেকে ছিনতাই করা নগদ প্রায় ২৬ হাজার টাকা উদ্ধার ও হাইচ গাড়ি জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১অক্টোবর) রাতে মির্জাপুর পৌরসভার বাওয়ার কুমারজানি এলাকায় এই অপহরণের ঘটনা ঘটে। ওইদিন বিকাশ ব্যবসায়ী মিজানুর রহমান ও তার চাচাতো ভাই আরিফ বাড়ি ফেরার পথে ডিবির পোশাক পরিহিত একদল লোক তাদেরকে ইয়াবা ব্যবসায়ী হিসেবে আখ্যা দিয়ে মারধর ও হাত পা বেঁধে হাইচ গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। পথিমধ্যে তাদের কাছে থাকা নগদ প্রায় দুই লাখ টাকা ও মোবাইল ব্যাংকিয়ে থাকা টাকা ট্রান্সফার করে নেয়। একপর্যায়ে তাদেরকে টাঙ্গাইলের ঘারিন্দা নামক স্থানে ফেলে রেখে চলে যায়।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশারফ হোসেন বলেন, এঘটনায় মামলা হয়েছে। ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ চক্রের বাকি সদস্যদের দ্রুত আইনের আওতায় আনার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com