1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ঘাস ক্ষেতে মিললো কৃষকের মরদেহ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা এই সম্পর্ক আরও দৃঢ় করতে চাই: সনাতনীদের সংবর্ধনায় এমপি কালাম মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

মির্জাপুরে ঘাস ক্ষেতে মিললো কৃষকের মরদেহ

  • আপডেট টাইম : Thursday, May 25, 2023
  • 493 বার
received 797984325027263

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে ঘাস ক্ষেত থেকে নৃশংস অবস্থায় নারায়ণ সরকার (৫০) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ মে) উপজেলার গোড়াই ইউনিয়নের নয়াপাড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মৃত চান মোহন সরকারের ছেলে বলে জানা গেছে।

প্রাথমিক সুরতহালে নিহতের মাথায় ও শরীরের বিভিন্নস্থানে একাধিক কুপের আঘাত লক্ষ্য করা গেছে বলে জানিয়েছেন মির্জাপুর থানার উপ পরিদর্শক মো. মজিবর রহমান।

সরজমিন নিহত নারায়ণ সরকারের বাড়িতে গেলে তার ছেলে বিকাশ সরকার (১৭) বলেন, সন্ধ্যায় ভাড়ায় চালিত অটোরিক্সা জমা দিতে যাওয়ার সময় গোড়াই নয়াপাড়া রেলক্রসিং এলাকায় চায়ের দোকানে তার বাবাকে নামিয়ে দিয়ে যান তিনি। কিন্তু রাতে সেখান থেকে আর বাড়িতে ফিরেননি তার বাবা। সকালে তাকে খোঁজাখুজির সময় স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন নয়াপাড়া চকের ঘাস ক্ষেতে তার বাবার লাশ পাওয়া গেছে। তার বাবার সাথে কোন বিষয়ে কারও কোন বিরোধ ছিলোনা বলে জানান তিনি। স্থানীয় কয়েকজনের সাথে কথা হলে তারাও জানান নিহত নারায়ণের সাথে কারও কোন বিরোধ ছিলোনা।

সহকারি পুলিশ সুপার ( মির্জাপুর সার্কেল) এসএম মনসুর মূসা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী মৌখিকভাবে অভিযোগ করেছেন, মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com