1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে জামায়াতের পক্ষে ১০ দলের সাংবাদিক সম্মেলন স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান- সাবেক এমপি কালাম মির্জাপুর স্পোর্টস টিমের ৪২৯ রানের রেকর্ড মির্জাপুরে ২৩তম বিভাগীয় ক্যাডেট (এসআই) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত মির্জাপুরে মাটি ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মির্জাপুরে আইসিটি ভ্যানে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন মনোনয়নপত্র জমা দিলেন আবুল কালাম আজাদ সিদ্দিকী টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র জমা মির্জাপুরে বিএনপির চুড়ান্ত মনোনয়ন পেলেন সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী মির্জাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ অভিযান: ৩ জনের কারাদণ্ড

মির্জাপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন

  • আপডেট টাইম : Sunday, October 29, 2023
  • 449 বার
IMG 20231029 213029
smart

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে ২০২৩—২৪ অর্থবছরে প্রনোদনা কর্মসূচির আওতায় মির্জাপুর উপজেলায় রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চীনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর ও খেসারি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪৯৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার, আজহারুল ইসলাম প্রমুখ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার ড. সঞ্জয় কুমার পাল।
উপজেলা কৃষি অফিসের সূত্র মতে জানা যায়, বর্তমান মৌসুমে অত্র উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ৮০০ জনকে গম, ৮০০ জনকে ভুট্টা, ৩০০০ জনকে সরিষা, ৬০ জনকে সূর্যমুখী, ৫০ জনকে চীনাবাদাম, ৪০ জনকে শীতকালিন পেঁয়াজ, ১০০ জনকে মসুর এবং ১২০ জনকে খেসারির বীজ ও সার বিনামূল্যে দেওয়া হয়েছে। প্রতি জন গম চাষী ১ বিঘা (৩৩ শতক) জমির জন্য ২০ কেজি গমের বীজ, ১০ কেজি ডিএপি, এবং ১০ কেজি এমওপি সার পেয়েছেন। প্রতি জন ভুট্টা চাষী ১ বিঘা (৩৩ শতক) জমির জন্য ০২ কেজি ভুট্টার বীজ, ২০ কেজি ডিএপি, এবং ১০ কেজি এমওপি সার পেয়েছেন। প্রতি জন সরিষা, সূর্যমুখী ও শীতকালীন পেঁয়াজ চাষী ১ বিঘা (৩৩ শতক) জমির জন্য ০১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, এবং ১০ কেজি এমওপি সার পেয়েছেন। প্রতি জন চীনাবাদাম, মসুর ও খেসারি চাষী ১ বিঘা (৩৩ শতক) জমির জন্য যথাক্রমে ১০ কেজি, ০৫ কেজি ও ০৮ কেজি বীজ এবং ১০ কেজি ডিএপি এবং ০৫ কেজি এমওপি সার পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com