মো. জোবায়ের হোসেন
টাঙ্গাইলের মির্জাপুরে বাইমহাটী এলাকায় ব্যক্তি মালিকাধীন বিলে মাছ চাষকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় করা মামলার আসামীদের দ্রæত গ্রেপ্তার ও বিচার দাবি করে মানববন্ধন-গণস্বাক্ষর করেছে মির্জাপুর পৌরসভার বাইমহাটী ও পাশ^বর্তী দেওহাটা গ্রামের শত শত নারী-পুরুষ। সে সময় ওই মামলার প্রধান আসামী মির্জাপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক দেওয়ান আল মামুনকে দল থেকে বহিস্কার করার দাবি করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
বৃহস্পতিবার (১৯ শে আগস্ট) সকাল ১১ টায় মির্জাপুর উপজেলা প্রশাসন সংলগ্ন ঢাকা-টাঙ্গাইল পুরাতন সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে লিখিত ও মৌখিক বক্তব্যে এলাকাবাসী দাবি করেন, জমি ভাড়ার চুক্তি শেষ হওয়ার পর গতবছরই মামুনদের ওই জমিতে মাছ চাষ করতে নিষেধ করা হয়েছিল। তবে থানা পুলিশের মধ্যস্ততায় গতবার অর্থাৎ ২০১৯ সালে তাদের মাছ চাষ করার অনুমতি দেয়া হয়। কিন্তু এবার এলাকাবাসী তথা ওই বিলে থাকা অধিকাংশ জমির মালিক মাছ চাষের জন্য জমি ভাড়া দিবেনা বলে সিদ্ধান্ত নেয়। তাতে কর্ণপাত না করায় তাদেরকে আইনি নোটিশ পাঠানো হয়। তারা তাতেও কর্ণপাত না করে প্রভাব বিস্তার করে মাছ চাষ শুরু করে। বাধা দেওয়ায় দেশীয় অস্ত্রে সুসজ্জিত হয়ে জমির মালিকদের ওপর হামলা চালায়। এতে নজরুল ইসলাম ও বিল্লাল নামের দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
তারা আরো অভিযোগ করেন, গত ৭/৮ বছর পূর্বে বাইমহাটী গ্রামে একতা যুব সংঘ নামে একটি ক্লাব গঠিত হয়। যেখানে প্রায় ১০০-১৫০ সদস্য রয়েছে। তার মধ্যে ২০/২৫ জন সদস্য নিয়ে দেওয়ান আল মামুন একটি কোরাম গঠন করেন। এরপর যুবলীগের পদ পাওয়ার বেপরোয়া উঠেন। ওই বাহিনী নিয়ে এলাকায় একাধিক জমি দখলের ঘটনা ঘটায়। এছাড়া অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার মাধ্যমে বিপুল টাকা হাতিয়ে নেয়। ইতোপূর্বে বিলের মৎস প্রজেক্ট থেকে মাছ চুরির অপবাদে বাক প্রতিবন্ধী মিনহাজ নামের এক ব্যক্তির হাত ভেঙ্গে দেয়। এছাড়া তার বিরুদ্ধে একতা যুব সংঘ ক্লাবের টাকা আত্মসাতের অভিযোগ করেন বক্তারা। এসব নিয়ে কেউ প্রতিবাদ করলে এলাকার মুরব্বীদেরকেউ হেনস্থা করে তার বাহিনী।
মানববন্ধনে হামলায় আহতদের পরিবারের সদস্যসহ স্থানীয় মুরুব্বী খবির উদ্দিন, নঈম উদ্দিন, দেওহাটা এজে উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শামছুল আলম, আব্দুর রহমান, আব বক্কর সিদ্দিক, সুলতান মিয়া, ছানোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
Leave a Reply