1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে আওয়ামী লীগের মিছিল, বিএনপির ৪ নেতা গ্রেপ্তার - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

মির্জাপুরে আওয়ামী লীগের মিছিল, বিএনপির ৪ নেতা গ্রেপ্তার

  • আপডেট টাইম : Sunday, October 29, 2023
  • 656 বার
IMG 20231029 210232

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ । রোববার (২৯ অক্টোবর) সকালে উপজেলা আওয়ামী লীগের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে মির্জাপুর পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষীন করে। তবে হরতালের সমর্থনে বিএনপির কোন কার্যক্রম চোখে পড়েনি। দিনভর সতর্ক অবস্থানে ছিলো পুলিশ ও আনসার বাহিনী।

বিএনপির ডাকা হরতালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিনভর ফাঁকা থাকলেও উপজেলার অভ্যন্তরে হরতালের কোন প্রভাব পরিলক্ষিত হয়নি। সাধারণ মানুষের চলাচল ও ব্যবসা বানিজ্য চলেছে স্বাভাবিক গতিতে।

এদিকে রোববার (২৯ অক্টোবর) হরতালের সমর্থনে নাশকতা সৃষ্টির অভিযোগে উপজেলার বিএনপির দুই সদস্যসহ বিএনপির ৪ জনকে গ্রেপ্তার করেছে মির্জাপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার গোড়াই হলিদ্রাচালা গ্রামের মৃত আইয়ুব আলী মুন্সির ছেলে মো. ফরিদুল ইসলাম ফরিদ (৩৫), আগধল্যা গ্রামের মৃত হোসেন উদ্দিন খলিফার ছেলে ইমরান আহম্মদ রোজবু (৪৯), শুভূল্যা ছয়দানা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে শওকত ওসমান হিরা (৫৬) ও একই গ্রামের মৃত আজাহার আলীর ছেলে হাজী মো. জাহাঙ্গীর আলম (৬৫)।

মির্জাপুর থানার ওসি রেজাউল করিম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়েরের পর বিকেলে তাদের টাঙ্গাইল কোর্টে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com