1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
ট্রাকচাপায় বাবার সামেনই নিহত পরিক্ষার্থী ছেলে - Mirzapurpratidin.com
শিরোনামঃ
ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা এই সম্পর্ক আরও দৃঢ় করতে চাই: সনাতনীদের সংবর্ধনায় এমপি কালাম মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’

ট্রাকচাপায় বাবার সামেনই নিহত পরিক্ষার্থী ছেলে

  • আপডেট টাইম : Thursday, February 22, 2024
  • 275 বার
received 1384253642457868

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় রায়হান মিয়া নামক এক এসএসসি (দাখিল) পরিক্ষার্থী নিহতের ঘটনা ঘটেছে। গুরতর আহত হয়েছেন ওই শিক্ষার্থীর বাবা স্কুল শিক্ষক হাবিবুর রহমান। তাদের বাড়ি উপজেলার ভাওড়া ইউনিয়নের ভাওড়া নয়াপাড়া গ্রামে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রæয়ারি) সকাল ৯ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুষ্টকামুরী চরপাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত রায়হান উপজেলার আফাজ উদ্দিন দারুল উলুম দাখিল মাদরাসার ছাত্র। আজকে তার গণিত বিষয়ে পরিক্ষা ছিলো।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিক্ষা চলাকালীন স্কুল শিক্ষক হাবিবুর রহমান তার ছেলে নিহত রায়হান মিয়াকে মোটরসাইকেলযোগে পরিক্ষা কেন্দ্রে পৌছে দিতেন। ঘটনার দিন সকালে পাম্প থেকে মোটরসাইকেলে তৈল নিয়ে ছেলেকে পরিক্ষা কেন্দ্রে পৌছে দেওয়ার উদ্দেশ্যে মহাসড়কের পুষ্টকামুরী চরপাড়া এলাকা অতিক্রম করছিলেন তিনি। সেসময় একটি সিএনজি তাদের মোটর সাইকেলটিকে চাপা দিলে দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে যান। একইসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরন করে রায়হান।

আফাজ উদ্দিন দারুল উলুম দাখিল মাদরাসার সুপারিটেনডেন্ট মোহাম্মদ ফজলুল করিম বলেন, ছেলেটির এই অপমৃত্যুতে ভীষণভাবে মর্মাহত হয়েছি। ও খুবই ভদ্র একটি ছেলে ছিলো। এস.এস.সি ( দাখিল) পরিক্ষায় অংশ নেওয়ায় আগে সে হাফেজী সম্পন্ন করেছিলো।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে তাৎক্ষণিকভাবে আটক করা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com