দেওয়ান সামান উদ্দিন
কালিয়াকৈরে গ্রাম বাংলা বিদ্যালয়ের উদ্যোগে দুই দিন ব্যপি পিঠা উৎসব। দেওয়ান সামান উদ্দিন গাজীপুরের কালিয়াকেরে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান গ্রাম বাংলা বিদ্যালয়ের উদ্যোগে দুইদিন ব্যপি পিঠা উৎসব শরু হয়েছে। আজ রবিবার কালিয়াকৈর পশ্চিম চন্দ্রায় বিদ্যালয়ের সংলগ্ন মাঠে এই পিঠা উৎসবের শুভ উদ্ভোধন করেন কালিয়াকৈর নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। বাঙালি প্রাচীনকাল থেকে প্রধান খাদ্যের পরিপূরক মুখরোচক অনেক খাবার তৈরি করে আসছে। তবে পিঠা সর্বাধিক গুরুত্বের দাবিদার। শুধু খাবার হিসেবেই নয় বরং লোকজ ঐতিহ্য এবং নারীসমাজের শিল্প নৈপুণ্যের স্মারক রূপেও পিঠা বিবেচিত হয়। বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে মিশে আছে পিঠা। যখনই পিঠা-পায়েস, পুলি কিংবা নাড়ুর কথা উঠে তখনি যেন শীত ঋতুটি আমাদের চোখে ও মনে ভেসে ওঠে। প্রতি শীতেই গ্রাম বাংলার ঘরে ঘরে শুরু হয় পিঠা পুলির উৎসব। বাঙালির লোক ইতিহাস ও ঐতিহ্যে পিঠা-পুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বহুকাল ধরে। এটি লোকজ ও নান্দনিক সংস্কৃতিরই বহি:প্রকাশ। যান্ত্রিক সভ্যতার এই ইট-কাঠের নগরীতে হারিয়ে যেতে বসেছে পিঠার ঐতিহ্য। সময়ের স্রোত গড়িয়ে লোকজ এই শিল্প আবহমান বাংলার অপরিহার্য অঙ্গ হয়ে উঠলেও এ যুগে সামাজিকতার ক্ষেত্রে পিঠার প্রচলন অনেকটাই কমে এসেছে। গ্রামবাংলা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, অধ্যাপক মেজবাহ উদ্দিন সরকার অধ্যক্ষ জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী কলেজ, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী হাইস্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস, ফিরুজ হোসেন ওসি কোনাবাড়ী সালনা থানা, বিপ্লব পাল উপজেলা ইন্জিনিয়ার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদুর রহমান, সহকারী প্রোগ্রামার মনিরুল ইসলাম, বেগম সুফিয়া মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামসুল আলম, ভাউমান টালাবহ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারিজ আলী, মোঃবশির উদ্দিন মিয়া, মোঃ কবির হোসেন, মোঃ নজরুল ইসলাম, মোতাহার হোসেন সিনিয়র শিক্ষক জাতিরপিতা বঙ্গবন্ধু সরকারী হাইস্কুল। বিপুল লোক সমাগমের মধ্য দিয়ে আজ সোমবার শেষ হতে যাচ্ছে দুই দিনব্যাপী জমজমাট এই পিঠার আসর।
Your article helped me a lot, is there any more related content? Thanks!
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.
Your article helped me a lot, is there any more related content? Thanks!
Your article helped me a lot, is there any more related content? Thanks!
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article. https://accounts.binance.info/da-DK/register-person?ref=V3MG69RO