1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
অবৈধ মাটি ব্যবসায় ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা

অবৈধ মাটি ব্যবসায় ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত

  • আপডেট টাইম : Thursday, January 25, 2024
  • 425 বার
FB IMG 1706206847174

মোঃ এরশাদ মিঞা

কালের কন্ঠ পত্রিকায় টিলার লাল মাটি ও গজারি গাছ কাটার সচিত্র সংবাদ প্রকাশের পর ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান এই অভিযান পরিচালনা করেন। বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালত উপজেলার বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় চান্দুলিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে কবীর হোসেনকে এক লাখ টাকা জরিমানা করেন। এছাড়া গত (২৪ জানুয়ারি) বুধবার ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলার তরফপুর ইউনিয়নের টাকিয়া কদমা এলাকায় অভিযান চালিয়ে আশিক শিকদার নামে এক মাটি ব্যবাসয়ীকেও এক লাখ টাকা জরিমানা করা হয়। বুধবার (২৪ জানুয়ারি) দৈনিক কালের কন্ঠ পত্রিকায় ‘টাঙ্গাইলের মির্জাপুর টিলার মাটি ও গাছ কাটার ধুম *গজারিগাছ ও মাটি কেটে সমান করা হচ্ছে টিলা * মাটি যাচ্ছে ইটভাটায়’ শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশ হয়। সংবাদটি প্রশাসনের নজরে আসলে এই অভিযান শুরু হয়।জানা গেছে, এ উপজেলার পাহাড়ি এলাকার আজগানা, বাঁশতৈল ও তরফপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে মাটি ব্যবসায়ীরা টিলার গজারি গাছ ও লাল মাটি কেটে ইটভাটায় বিক্রি করছেন। এ নিয়ে ২৪ জানুয়ারি বুধবার দৈনিক কালের কন্ঠ পত্রিকায় ‘টাঙ্গাইলের মির্জাপুর টিলার মাটি ও গাছ কাটার ধুম *গজারিগাছ ও মাটি কেটে সমান করা হচ্ছে টিলা * মাটি যাচ্ছে ইটভাটায়’ শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশ হয়। সংবাদটি প্রশাসনের নজরে আসে। বিকেলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান টাকিয়া কদমা এলাকায় সুজন ও শহিদুলের স্পটে ভ্রাম্যমান আদালতের অভিযান চালান। এসময় অভিযানে থাকা পুলিশের সদস্যরা আজগানার সৈয়দপুর এলাকার খলিলুর রহমানের ছেলে আশিক শিকদারকে আটক করেন। পরে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদন্ড দেন বিচারক। অন্যদিকে উপজেলার ফতেপুর, ভাতগ্রাম, পৌরসভা, গোড়াই, বহুরিয়া, ভাওড়া, উয়ার্শী, আনাইতারা, জামুর্কী, বানাইল, লতিফপুর, মহেড়া ইউনিয়নের নদীর তীর, আবাদী জমির মাটি অর্ধশতাধিক ভেকু মেশিন দিয়ে কেটে পাঁচ শতাধিক ড্রাম ট্রাকে তা বিক্রি করছেন। এই বিপল সংখ্যাক ড্রাম ট্রাক চলাচলে উপজেলার পাকুল্যা-লাউহাটী, দেওহাটা-
ধাঁনতাড়া, গোাড়াই-সখিপুর, ফতেপুর-কুরনী, বিলপাড়া-ধল্যা আঞ্চলিক সড়ক ও গ্রামের ভেতরের পাকা সড়কের ব্যাপক ক্ষতি হচ্ছে। এছাড়া মাটির ট্রাক চলাচল বহুরিয়া, বানাইল, জামুর্কী ও তরফপুর ইউনিয়নের কয়েকটি স্থানে নদীতে বাঁধ দেয়া হয়েছে। ভ্রাম্যমান আদালত দ্বিতীয় দিন বৃহস্পতিবার উপজেলার চান্দুলিয়া এলাকায় অভিযান চালান। আদালতের বিচারক চান্দুলিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে কবীর হোসেনকে এক লাখ টাকা পরিমানা করেন। ভ্রাম্যমাান আদালতের বিচারক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান অভিযানের কথা স্বীকার করে বলেন, বুধ ও বৃহস্পতিবার টাকিয়া কদমা ও চান্দুলিয়া এলাকায় অভিযান চালিয়ে দুই মাটি ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমান করা হয়েছে। মাটি কাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com