1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : Thursday, March 5, 2026
  • 309 বার
IMG 20260305 222552

স্টাফ রিপোর্টারঃ

টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, মির্জাপুর উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক জননেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মির্জাপুর উপজেলা ও টাঙ্গাইল জেলা শাখার সভাপতি জনাব মোঃ সহিনুর রহমান খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ হারুনর রশিদ এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোছাঃ জান্নাতুল ফেরদৌস।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মির্জাপুর উপদেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আবদুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ, পৌর বিএনপির সভাপতি জনাব হযরত আলী মিঞা এবং সাধারণ সম্পাদক জনাব এস, এম. মহসিন। এছাড়াও শিক্ষক সমাজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব বশিরুল ইসলাম।

অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব আল মামুন খান। তার সাথে সহযোগী সঞ্চালনায় ছিলেন মোঃ শামীম দেওয়ান সুমন। পুরো অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতায় ছিলেন সেলিম আল মামুন, মোঃ আরিফ হোসেন, আজহারুল ইসলাম, জামাল হোসেন ও রফিকুল ইসলাম।

আয়োজনটি সুন্দরভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন মোঃ মোকাদ্দেছ হোসেন, শাহজাহান সিরাজ, সামছুল আলম, আজিজুর রহমান, আব্দুর রউফ, রুমেজ উদ্দিন এবং আফরোজা খান।

অনুষ্ঠানে বক্তারা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ইফতারের পূর্বে উপস্থিত সকলে মিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের সম্মনে ইফতার পরিবেশন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com