1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে একসাথে ৩ শিক্ষকের বিদায় সংবর্ধনা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা নিয়ম না মেনে মাদরাসা পরিচালনা করলে দায় নেবে না ওলামায়ে কেরাম- মুফতি আবুল বাশার মির্জাপুরে কৌশলে বিকাশের দোকান থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র বিশ্ব শিক্ষক দিবসে মির্জাপুরে আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা

মির্জাপুরে একসাথে ৩ শিক্ষকের বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম : Thursday, July 31, 2025
  • 823 বার
Messenger creation F578EDE1 A6F9 403E 8028 7A325EC472E4

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুর সরকারি সদয় কৃষ্ণ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষকের বিদায় অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খান, সহকারি শিক্ষক হাজিব আল মনসুর ও আলো রানী পোদ্দারকে বিদায় জানানো হয়। তবে অসুস্থতার জন্য আলো রানী পোদ্দার অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতিকুর রহমান, জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সহিনুর রহমান খান, বিদ্যালয়ের শিক্ষক সুজয় বিশ্বাস, শিক্ষার্থী অর্পণ, সাবিহা ইয়াসমিন ও সুমাইয়া আক্তার প্রমুখ বক্তৃতা করেন।

বিদায়ী বক্তৃতায় প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খান বলেন, তাঁর শিক্ষকতা জীবনে অনেক শিক্ষার্থী নানা ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করে স্কুলের সুনাম বাড়িয়েছে। ভবিষ্যতে এ সুনাম যাতে অক্ষুন্ন থাকে সেদিকে সবার খেয়াল রাখতে হবে।

প্রধান অতিথি বলেন, ‘বিদায়ী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা রেখে প্রতিটি শিক্ষককে ভাল শিক্ষার্থী তৈরি করতে যেমন পরিশ্রম করতে হবে। তেমনি শিক্ষার্থীদেরও নিজেকে সুশিক্ষায় শিক্ষিত করতে পরিশ্রম করতে হবে।’

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com