1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
সন্দেহজনক নোভেল করোনা ভাইরাসের নমুনা দেওয়ার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্দেশনা মেনে চলুন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার শোক সংবাদ মির্জাপুরে সিঙ্গাপুর  বিএনপির সহ-সভাপতির মায়ের ইন্তেকাল  মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

সন্দেহজনক নোভেল করোনা ভাইরাসের নমুনা দেওয়ার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্দেশনা মেনে চলুন

  • আপডেট টাইম : Friday, June 5, 2020
  • 1473 বার
IMG 20200605 212455

বৈশ্বিক মহামারী নোভেল করোনা ভাইরাস
(কোভিড-১৯) রোগের কারনে সারাবিশ্বের ন্যায় আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশও আজ বিপর্যস্ত। দিন দিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা, বাদ যায়নি আমাদের সবার প্রিয় মির্জাপুর উপজেলাও।মির্জাপুরেও সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্নধার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাকসুদা খানম এর সুযোগ্য নেতৃত্ব ও দিক নির্দেশনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে মির্জাপুরের স্বাস্থ্য বিভাগ। কিন্তু দুঃখের বিষয় পরিলক্ষিত হচ্ছে যে সন্দেহজনক কোভিড-১৯ এর নমুনা দেওয়ার পর রোগীরা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক নির্দেশনা মেনে চলছেন না। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিষ্ট(ল্যাব) মোঃজুয়েল হোসেন বলেন, নমুনা সংগ্রহ করার পর আমরা সাধারনত রোগীদেরকে বলে থাকি যে, রিপোর্ট আসার আগ পর্যন্ত আপনারা কোয়ারান্টাইনে বা পরিবারের অন্য সবার থেকে পৃথক থাকুন। কিন্তু দুঃখজনক হলেও সত্য বেশীর ভাগ ক্ষেত্রেই রোগী গন আমাদের নির্দেশনা মানছেন না এবং স্বাধীন ভাবে যার যার কাজ কর্ম নিয়ে ব্যাস্ত থাকছেন। যেমন ০৫ জুন তারিখে গোড়াই এলাকার এক পজিটিভ রোগীকে তার কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা ফোনে জানানো হলে সে আমাদেরকে জানায়, সে না কি আমাদের কাছে নমুনা দেওয়ার পর টাংগাইল সদরের এক বেসরকারি ক্লিনিকে ডাক্তার দেখিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে জানতে পেরেছেন তার টাইফয়েড জ্বর হয়েছে।সন্দেহজনক কোভিড-১৯ রোগের যারা নমুনা দিবেন তাদের প্রতি বিশেষভাবে অনুরোধ রইল নমুনা দেওয়ার পর রেজাল্ট আসার আগ পর্যন্ত যে কয়দিন সময়ই লাগুক না কেন আপনারা কোয়ারান্টাইন বা পরিবারের অন্যান্য সদস্যদের কাছ থেকে নিজেকে পৃথক রাখুন। নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান এবং সর্বোপরি প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে বাঁচান।আমরা যদি এখনই সচেতন না হই তাহলে আমাদের জন্য ভয়াবহ পরিনতি অপেক্ষা করছে। মহান আল্লাহ রাব্বুল আল আমিন আমাদের সকলকে মাফ করুন। আমিন।

লেখকঃ মোঃ রায়হান সরকার রবিন, সম্পাদক ও প্রকাশক, মির্জাপুর প্রতিদিন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com