1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ১২০৭ ও ১২০৮তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা

মির্জাপুরে ১২০৭ ও ১২০৮তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

  • আপডেট টাইম : Sunday, September 10, 2023
  • 354 বার
received 250660167946403

স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের সহযোগিতায় ১২০৭ এবং ১২০৮ তম স্কাউটিং বিষয়ক এক দিনের ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ স্কাউটস টাঙ্গাইল জেলা শাখার কর্মকর্তাদো সার্বিক দিক নির্দেশনায় বাংলাদেশ স্কাউটস মির্জাপুর উজেলা শাখার আয়োজনে মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তন এবং দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয় এই দুইটি ভেন্যুতে ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশন কোর্সে মির্জাপুর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি প্রধান শিক্ষকসহ শতাধিক স্কাউটস শিক্ষক কোর্সে অংশ গ্রহন করেন। সকালে দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস মির্জাপুর উপজেলা শাখার সভাপতি শাকিলা বিনতে মতিন। এ সময় বাংলাদেশ স্কাউটস টাঙ্গাইল জেলা শাখার সাধারন সম্পাদক মো. আব্দুল জাব্বার, বাংলাদেশ স্কাউটস মির্জাপুর উপজেলা শাখার কমিশনার মো. খোরশেদ আলম ও সাধারন সম্পাদক মো. আজাহারুল ইসলামসহ নতুন কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।
এদিকে দুইটি ভেন্যুতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চল, টাঙ্গাইল জেলা ও মির্জাপুর উপজেলা শাখার জেবুন্নেছা বেগম, আব্দুল মজিদ মিয়া, মো. জসিম উদ্দিন, রীনা রায়, কমলা সরকার, ইউনুছ আলী খান, রফিকুল ইসলাম ভুইয়া এবং মো. ইউনুছ প্রমুখ। পরে কোর্স শেষে প্রশিক্ষার্থীদের মাঝে সনদপত্র তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com