1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী

মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

  • আপডেট টাইম : Tuesday, February 17, 2026
  • 63 বার
logo 2

মোহাম্মদ নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টার
মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের কদিম দেওহাটা গ্রামে নিখোঁজের ৭ দিন পর হাফিজা আক্তার (৭) নামে এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। সে ওয়ার্শী ইউনিয়নের বরুটিয়া গ্রামের মো. সোহেল মিয়ার মেয়ে। পরিবারসহ সে কদিম দেওহাটা এলাকায় ভাড়া বাসায় থাকত।
পরিবারের অভিযোগ, শিশুটি নিখোঁজ হওয়ার পর অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে প্রথমে এলাকায় মাইকিং করা হয়। পরে দেওহাটা পুলিশ ফাঁড়িতে অভিযোগ করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি স্বজনদের। মাইকিংয়ের পর কিছু অসাধু ব্যক্তি সোহেল মিয়াকে ফোন করে টাকা দাবি করে। পুলিশ মোবাইল নম্বর ট্র্যাক করে একই ইউনিয়নের বাইমাইল দক্ষিণ পাড়ার মোঃ সাজিদ (১৮) আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে অপহরণের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ না মিললেও টাকা দাবির অভিযোগে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটির বাড়ির পাশের একটি ঘর থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। তার গলায় দড়ি প্যাঁচানো দাগ রয়েছে এবং লাশটি লালকমল দিয়ে মোড়ানো ছিল। স্থানীয়রা জানান, মেয়েটির বাবা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানিয়েছিলেন, কিন্তু তাতেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
লাশ উদ্ধারের সময় পুলিশ ঘটনাস্থলে গেলে এলাকাবাসীর প্রতিরোধের মুখে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ মরদেহ উদ্ধার করে।
দেওহাটা পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর কবিরুল ইসলাম জানান, শিশুটির বাবা সোহেল মিয়া গত ৭ ফেব্রুয়ারি অভিযোগ দায়ের করেন। এর আগে তিনি মেয়েকে ফিরে পেতে পুরস্কার ঘোষণা করলে তিনটি নম্বর থেকে ফোন করে প্রথমে ১০ হাজার, পরে ৫০ হাজার টাকা দাবি করা হয়। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি জিজ্ঞাসাবাদে টাকার লোভে ফোন করার কথা স্বীকার করলেও অপহরণের বিষয়টি অস্বীকার করেন। পরে তাকে নারী ও শিশু নির্যাতন আইনে মামলায় আদালতে পাঠানো হয়।
তিনি আরও জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছিল। লাশ উদ্ধারের পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com