1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ডাকাতের হামলায় কলা ব্যবসায়ীর মৃত্যু, গ্রেপ্তার ২ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা

মির্জাপুরে ডাকাতের হামলায় কলা ব্যবসায়ীর মৃত্যু, গ্রেপ্তার ২

  • আপডেট টাইম : Wednesday, December 18, 2024
  • 521 বার
IMG 20241218 171400

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর অংশে ডাকাতের হামলায় কলা ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে মির্জাপুর থানা পুলিশ। ডাকাতির ওই ঘটনায় তোজাম্মেল হক বাবু নামের এক কলা ব্যবসায়ীর মৃত্যু হয়। তিনি জয়পুরহাট জেলার জয়পুরহাট উপজেলার মাঝিপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে বলে জানা গেছে।

বুধবার (১৮ই ডিসেম্বর) গ্রেপ্তারকৃত একজনকে রিমাÐ আবেদন করে আদালতে সোপর্দ করা হয়। এরআগে মঙ্গলবার এঘটনায় গ্রেপ্তারকৃত আরেক আসামীকে আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মির্জাপুর পৌরসভার পুস্টকামুরী সওদাগর পাড়া গ্রামের আব্দুর রশিদ এর ছেলে বিল্লাল (২৬) ও একই এলাকার মঞ্জু সওদাগরের ছেলে সোহাগ সওদাগর(২৬)।
এঘটনায় হওয়া মামলার এজাহার সূত্রে জানা যায়, কলা বোঝাই করে জয়পুরহাট থেকে আশুলিয়া যাচ্ছিলেন কলা ব্যবসায়ী তোজাম্মেল হোসেন বাবু। যাত্রাপথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুষ্টকামুরী মাঝিপাড়া জোড়া ব্রীজে পৌছলে সেখানে ডাকাতদলের হামলার শিকার হন তিনি। সেখানে পূর্ব থেকেই ফেলে রাখা একটি বস্তা দেখে ড্রাইভার রাস্তার পাশে গাড়ি চাপিয়ে দেওয়ার পরপরই এই হামলার ঘটনা ঘটে। ডাকাতদলের সদস্য নিহত বাবুকে কাছে থাকা টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি প্রতিরোধের চেষ্টা করেন। একপর্যায়ের ডাকাতদলের একজন বাবুর অকোষ বরাবর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ঘটনার পর বাবুকে উদ্ধার করে স্থানীয় একটি চিকিৎসালয়ে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত তাকে ঘোষণা করেন।

ওই ঘটনায় হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক খায়রুল বাশার বলেন, গ্রেপ্তারকৃতদের একজন আদালতে স্বাকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন আরেকজনকে আদালতে সোপর্দ করে রিমান্ড প্রার্থনা করে আবেদন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com