1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জেরে মারধরের অভিযোগ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী মির্জাপুরে শান্তিপূর্ণভাবে ভোট চললেও ভোটার উপস্থিতি কম

মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জেরে মারধরের অভিযোগ

  • আপডেট টাইম : Sunday, June 18, 2023
  • 472 বার
257414996 4457296531044986 3700150066676439396 n

স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে জমি বিরোধের জেরে মারধরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৭জুন) সকালে উপজেলার আনাইতারা ইউনিয়নের আটঘড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর আহত দেবব্রত চক্রবর্তীর বাবা আনন্দ মোহন চক্রবর্তী ৬ জনকে বিবাদী করে মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আনন্দ মোহন জানায়, বিবাদীদের সাথে দীর্ঘদিন যাবত বাড়ির পূর্ব পাশের জমি নিয়ে বিরোধ চলছিলো। এ নিয়ে প্রায়ই উভয়পক্ষের সাথে বাকবিতÐা হতো। তারই জেরে পূর্বপরিকল্পিতভাবে বিবাদীরা শনিবার সকালে বাড়িতে প্রবেশ করে আমার ছেলে দেবব্রত চক্রবর্তীকে বেধড়ক মারধর করে। মারধরের হাত থেকে তাকে বাঁচাতে এগিয়ে গেলে আমার উপর আক্রমণ চালায় ও ডাক-চিৎকার করলে মানুষের উপস্থিতি টের পেয়ে মৃত্যুর হুমকি দিয়ে চলে যায়। পরে ওইস্থান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আমার ছেলেকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যাপারে মির্জাপুর থানার এস.আই মিনহাজ উদ্দিন জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com