1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ইসলামি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ছাওয়ালী বাজার শাখা উদ্বোধন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী মির্জাপুরে শান্তিপূর্ণভাবে ভোট চললেও ভোটার উপস্থিতি কম

মির্জাপুরে ইসলামি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ছাওয়ালী বাজার শাখা উদ্বোধন

  • আপডেট টাইম : Friday, October 30, 2020
  • 1052 বার
123140676 680396719567639 5286245915288378735 n

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড এজেন্ট ব্যাংকিং ছাওয়ালী বাজার শাখার উদ্বোধন করা হয়েছে।

123306406 1040553429751519 6386214591870647802 n
মির্জাপুরে ইসলামি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ছাওয়ালী বাজার শাখা উদ্বোধন 3

গতকাল বৃহস্পতিবার বিকেল তিনটায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ময়মনসিংহ অঞ্চলের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান বসির আহমেদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম এবং বিআরডিবির ভাইস চেয়ারম্যান মো. আবিদ হোসেন শান্ত।
ইসলামি ব্যাংক বাংলাদেশ মির্জাপুর শাখার এফএডিপি ও ম্যানেজার মো. মঞ্জুরোল মোর্শেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইসলামি ব্যাংক বাংলাদেশ ছাওয়ালী বাজার শাখার এজেন্ট ব্যাংকিং আউটলেট প্রোভাইটর মো. সুরুজ আল মামুন, মো. ইসমাইল হোসেন, মহেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাদশা মিয়া প্রমুখ। আলোচনা অনুষ্ঠানের পর প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ফিতা কেটে ইসলামি ব্যাংকের ছাওয়ালী বাজার এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com