1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে অর্থদণ্ড - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে

মির্জাপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে অর্থদণ্ড

  • আপডেট টাইম : Thursday, December 5, 2024
  • 270 বার
IMG 20241205 185813

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার দায়ে ৬জনকে জনপ্রতি এক লক্ষ টাকা করে মোট ৬ লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোরে উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম আরিফুল ইসলাম।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন, হিলড়া গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে সেলিম মিয়া, কোট বহুরিয়া গ্রামের মঙ্গল আলীর ছেলে হৃদয় হোসেন, পুষ্টকামুরী গ্রামের মজিবর এর ছেলে মজনু, কুমারজানি গ্রামের রমেজ মিয়ার ছেলে রকি সিকদার, বহুরিয়া গ্রামের সোনা মিয়ার ছেলে জুয়েল সিকদার, পুষ্টকামুরী গ্রামের রাজু মিয়ার ছেলে সুমন।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা প্রশাসনের দাপ্তরিক সূত্র জানায়, দণ্ডপ্রাপ্তরা উপজেলার ফতেপুর ইউনিয়নের ঝিনাই নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করছিলেন এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com