1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
দিনের বেলায় চুরি, নিয়ে গেল কোরবানির টাকা, স্বর্ণালঙ্কার ! - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

দিনের বেলায় চুরি, নিয়ে গেল কোরবানির টাকা, স্বর্ণালঙ্কার !

  • আপডেট টাইম : Wednesday, May 28, 2025
  • 399 বার
Messenger creation A9C8D55F AE27 4C19 81D1 F649C31875E8

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে দিনের বেলায় এক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ওই বাড়ি থেকে কোরবানির জন্য জমা করা ৫০ হাজার টাকা ও প্রায় ৬ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের মেয়ে ইভা আক্তার।

বুধবার (২৮ মে) সকাল থেকে দুপুরের মধ্যে যেকোন একসময় মির্জাপুর পৌরসভা এলাকার বাওয়ার কুমারজানি ( রেলস্টেশন অংশ) গ্রামের মৃত নুরুল ইসলামের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।

ইভা আক্তার বলেন, সকালের দিকে মা আমার বাসায় বেড়াতে এসেছিলেন। দুপুরের পর বাসায় ফিরে দেখেন ঘরের তালা ভাঙ্গা ও বাসার ভিতরের সবকিছু এলোমেলো। আলমারিতে কোরবানির জন্য রাখা ৫০ হাজার টাকা ও প্রায় ৬ ভরি ওজনের স্বর্ণালঙ্কার নেই।

ওই বাড়ি ছেলে ও ঢাকার একটি বেসরকারি টিভি চ্যানেলে সাংবাদিক হিসেবে কর্মরত আরাফাত ইসলাম বলেন, চুরির ঘটনা জানার পর আমি থানায় মৌখিকভাবে জানিয়েছি। মির্জাপুর পৌছে লিখিত অভিযোগ দিবো।

মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, সংবাদপেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। আমরা এটি নিয়ে কাজ করছি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com