1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
চিকিৎসা সেবায় গাফিলতির বিরুদ্ধে জিরো টলারেন্স- স্বাস্থ্যমন্ত্রী - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী

চিকিৎসা সেবায় গাফিলতির বিরুদ্ধে জিরো টলারেন্স- স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট টাইম : Monday, February 26, 2024
  • 481 বার
received 1538546293546105

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

চিকিৎসাসেবায় গাফিলতির বিরুদ্ধে জিরো টলারেন্স প্রদর্শনের ঘোষণা দিয়েছে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। সোমবার ( ২৬ ফেব্র

য়ারি) সকালে টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল পরিদর্শনে এসে মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, গরীব মানুষ ঢাকায় এসে কি বিড়ম্বনার শিকার হয় তা আমি জানি। চিকিৎসা ব্যবস্থা প্রান্তিক পর্যায়ে পৌছে দিতে কাজ করছি যেন মানুষ গ্রামে বসেই উন্নত চিকিৎসাসেবা পায়।

এছাড়া সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গ্রামে কেন চিকিৎসক থাকতে চায়না তা খুঁজে বের করা হবে। রোগীর সুচিকিৎসার পাশাপাশি আমাকে চিকিৎসকের নিরাপত্তার কথাও ভাবতে হবে।

মন্ত্রী কুমুদিনী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের সাথে কথা বলেন, চিকিৎসা ঠিকঠাক মতো হচ্ছে কিনা তার খোঁজ নেন। পরিদর্শনকালে কুমুদিনীর ব্যবস্থাপনা ও ইনটেনসিভ কেয়ার ইউনিট ( আইসিইউ) এর ভূয়সী প্রশংসা করেন তিনি।

এরআগে সকালে মন্ত্রী কুমুদিনী হাসপাতালে পৌছলে তাকে অভিবাদন জানান, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট্রের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, ভারতেশ্বরী হোমসের পরিচালক সস্পা সাহা, কুমুদিনী হাসপাতালের পরিচালক প্রদীপ কুমার রায়, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হালিম। সেসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম, মির্জাপুর থানা অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com