1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
অনুমোদনহীন প্রসাধন সামগ্রী বিক্রির দায়ে জরিমানা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা এই সম্পর্ক আরও দৃঢ় করতে চাই: সনাতনীদের সংবর্ধনায় এমপি কালাম মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

অনুমোদনহীন প্রসাধন সামগ্রী বিক্রির দায়ে জরিমানা

  • আপডেট টাইম : Tuesday, June 3, 2025
  • 541 বার
IMG 20250603 220934

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে বিএসটিআই এর অনুমোদনহীন প্রসাধন সামগ্রী বিক্রির দায়ে দুইজনকে ও প্রসাধন সামগ্রীর গায়ে মূল্য লেখা না থাকায় একটি সুপারশপকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান।

মঙ্গলবার (৩রা জুন) দুপুরে মির্জাপুর বাজার এলাকার সাত্তার সুপার শপকে ১ হাজার টাকা ও পড়শী কসমেটিক্সকে ২৫ হাজার টাকা এবং দেব এন্টারপ্রাইজের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় ওই প্রসাধন সামগ্রী গুলোও।

অভিযানকালে বিএসটিআই এর গাজীপুর অঞ্চলের ফিল্ড অফিসার অর্নব চক্রবর্তী ও পরিদর্শক শিখন সাহা উপস্থিত ছিলেন।

এছাড়া একই দিন আরেকটি অভিযানে সরকারি খাস জমিতে ঘর নির্মাণ করায় আব্দুল করিম নামের এক ব্যক্তিকে ৬ মাসের জেলসহ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সকালের দিকে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংখুরী গ্রামে এই অভিযান করা হয়। জেল-জরিমানার পাশাপাশি অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন বিচারক।

সত্যতা নিশ্চিত করে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রামমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com