1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে এরশাদের মৃত্যুবার্ষিকী পালিত - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সন্তানদের নতুন জামা কিনে আর বাড়ি ফেরা হলো না ফারুকের স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার শোক সংবাদ মির্জাপুরে সিঙ্গাপুর  বিএনপির সহ-সভাপতির মায়ের ইন্তেকাল  মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত

মির্জাপুরে এরশাদের মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট টাইম : Friday, July 16, 2021
  • 604 বার
received 2670772369895559

মো.সাজজাত হোসেন

মির্জাপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মির্জাপুরে স্মরণ সভা, দোয়া মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করেছে উপজেলা জাতীয় পার্টি।

শুক্রবার মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল ও উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহাম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মো. সিবার উদ্দিন, সাধারণ সম্পাদক মো.আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক সোরহাব সিকদার বাদশা, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আশরাফ আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো.ইউসুফ আলী, যুব সংহতির সাধারণ সম্পাদক মো.গনি মিয়া।
পরে দলের নেতাকর্মীদের মাধ্যমে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।

২০১৯ সালের ১৪ জুলাই সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন জাপা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com