1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার শোক সংবাদ মির্জাপুরে সিঙ্গাপুর  বিএনপির সহ-সভাপতির মায়ের ইন্তেকাল  মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

  • আপডেট টাইম : Thursday, March 26, 2026
  • 110 বার
IMG 20260326 WA0022

মোহাম্মদ নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টার
বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের সবচাইতে গৌরব উজ্জ্বল অর্জন বাংলাদেশের স্বাধীনতা। ১৯৭১ সালে এই দিনেই বাংলাদেশের মানুষ পেয়েছিল লাল সবুজের পতাকা। বুক ভরে গাওয়ার মত জাতীয় সংগীত, পেয়েছিল জাতীয় জীবনে সর্বক্ষেত্রে এগিয়ে যাওয়ার আত্মশক্তি। স্বাধীনতা দিবস উপলক্ষে মির্জাপুর উপজেলা প্রশাসন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। সূর্য উদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি, যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা চত্বরে স্মৃতিসৌধ অর্জণে পুষ্পস্তবক অর্পণ, এক মিনিট নীরবতা পালন, শহীদদের অত্নার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত, মির্জাপুর মিনি স্টেডিয়ামের মাঠে কুচকাওয়াজ, পুরস্কার বিতরণ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার, খান সালমান হাবিব,প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদকও টাঙ্গাইল ৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার ভূমি ও পৌর প্রশাসক তারেক আজিজ,মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ সাধারণ সম্পাদক সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিয়া, সাধারণ সম্পাদক এসএম মহসিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ শাহ আলম,সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ, আলম মৃধা, জাতীয় পার্টি,জামায়াতে ইসলামীসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সর্বস্তরের জনসাধারণ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com