1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
রাজধানীর বনানী এলাকার ছয়তলা ভবনে অগ্নিকাণ্ড চার ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে জামায়াতের পক্ষে ১০ দলের সাংবাদিক সম্মেলন স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান- সাবেক এমপি কালাম মির্জাপুর স্পোর্টস টিমের ৪২৯ রানের রেকর্ড মির্জাপুরে ২৩তম বিভাগীয় ক্যাডেট (এসআই) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত মির্জাপুরে মাটি ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মির্জাপুরে আইসিটি ভ্যানে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন মনোনয়নপত্র জমা দিলেন আবুল কালাম আজাদ সিদ্দিকী টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র জমা মির্জাপুরে বিএনপির চুড়ান্ত মনোনয়ন পেলেন সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী মির্জাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ অভিযান: ৩ জনের কারাদণ্ড

রাজধানীর বনানী এলাকার ছয়তলা ভবনে অগ্নিকাণ্ড চার ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে

  • আপডেট টাইম : Saturday, August 21, 2021
  • 690 বার
555 2108210503 2108210755

নিজস্ব প্রতিবেদক : ২১ আগস্ট শনিবার সকালে রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকার ছয়তলা ভবনে অগ্নিকাণ্ড হয়। চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। এ ঘটনায় ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সকাল ৯টা ১০ মিনিটে ওই ভবনে আগুনের সূত্রপাত হয়।
আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের সহকারী পরিচালক রায়হান কবির। তিনি বলেন, ফায়ার সার্ভিসের কর্মী বাদে হতাহত হওয়া আর কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। ভবনের ভেতরে কেউ আটকে আছে কি না, সে খোঁজ নেওয়া হচ্ছে।
আগুন নিয়ন্ত্রণে ১৫টি ইউনিট কাজ করে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা জিয়াউর রহমান। তিনি বলেন, ওই ভবনে এমিকন নামের একটি প্রতিষ্ঠানের গোডাউন রয়েছে। সেখানে কেমিক্যালজাতীয় প্রচুর দাহ্য পদার্থ রয়েছে। প্রচণ্ড ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের আগুনের কাছে যেতে সমস্যা হচ্ছে।
তিনি আরো বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে বিমানবাহিনীর পানিবাহী দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছেছে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের আহত কর্মীর নাম জানাননি তিনি। জানা গেছে, চেয়ারম্যানবাড়ি আনন্দ টিভি ভবন থেকে অনেক বেশি ধোঁয়া বের হচ্ছে। ভবনটি ছয়তলা। আগুনের সূত্রপাত তৃতীয় তলা থেকে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

5 responses to “রাজধানীর বনানী এলাকার ছয়তলা ভবনে অগ্নিকাণ্ড চার ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে”

  1. Avatar of Migodosix Migodosix says:

    order priligy online Black tea and herbal teas such as yerba matГ©, chamomile, mint, sage, and Essiac tea are covered in other webpages

  2. I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.

  3. Avatar of Registro Registro says:

    Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.

  4. Avatar of binance- binance- says:

    Your article helped me a lot, is there any more related content? Thanks!

  5. Your article helped me a lot, is there any more related content? Thanks!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com