এস এম এরশাদ, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন (পূর্ব) যুবলীগের উদ্যোগে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করা হয়েছে। শুক্রবার সকালে গোড়াই ইউনিয়ন (পূর্ব ) যুবলীগের সভাপতি সোহেল ভূইয়া ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রিংকুর নেতৃত্বে শতাধিক নেতাকর্মী দুটি বাস, দুইটি হাইস ও চারটি প্রাইভেটকারযোগে টুঙ্গিপাড়ার উদ্দ্যেশে যাত্রা করে দুপুরে পৌছান। সেখানে জুমার নামাজ শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ ও দোয়া করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জামে মসজিদের খতিব ও ইমাম দোয়া পরিচালনা করেন।
এ সময় মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার রাসেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খন্দকার নাইম, গোড়াই ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ ও সাংগঠনিক সম্পাদক লিটন মাহমুদ, যুবলীগ নেতা আসাদুজ্জামান রানা সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।