1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার শোক সংবাদ মির্জাপুরে সিঙ্গাপুর  বিএনপির সহ-সভাপতির মায়ের ইন্তেকাল  মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন

  • আপডেট টাইম : Saturday, March 14, 2026
  • 154 বার
IMG 20260314 WA0000

মোহাম্মদ নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টার
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার উদ্যোগে গরিব, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের মাঝে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ সকাল ৯টায় মির্জাপুর পৌরসভা প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় পৌরসভার পক্ষ থেকে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। মোট ৪ হাজার ৬২৫ জন উপকারভোগীর মাঝে পর্যায়ক্রমে ৪৬ দশমিক ২৫ মেট্রিক টন ভিজিএফের চাল বিতরণ করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর আলী আজম সিদ্দিকী, পৌরসভার সচিব মো. শফিকুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল হাসনাত আকন্দসহ পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগী সাধারণ জনগণ।
পৌরসভা কর্তৃপক্ষ জানায়, ঈদকে সামনে রেখে পৌর এলাকার গরিব ও দুস্থ পরিবারের মাঝে এই চাল বিতরণ করা হচ্ছে, যাতে তারা আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com