1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুর পল্লী বিদ্যুৎতের জুনিয়র ইঞ্জিনিয়ার রায়হানকে বদলীর দাবিতে মানববন্ধন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে জামায়াতের পক্ষে ১০ দলের সাংবাদিক সম্মেলন স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান- সাবেক এমপি কালাম মির্জাপুর স্পোর্টস টিমের ৪২৯ রানের রেকর্ড মির্জাপুরে ২৩তম বিভাগীয় ক্যাডেট (এসআই) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত মির্জাপুরে মাটি ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মির্জাপুরে আইসিটি ভ্যানে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন মনোনয়নপত্র জমা দিলেন আবুল কালাম আজাদ সিদ্দিকী টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র জমা মির্জাপুরে বিএনপির চুড়ান্ত মনোনয়ন পেলেন সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী মির্জাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ অভিযান: ৩ জনের কারাদণ্ড

মির্জাপুর পল্লী বিদ্যুৎতের জুনিয়র ইঞ্জিনিয়ার রায়হানকে বদলীর দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম : Saturday, June 15, 2024
  • 445 বার
IMG 20240615 185118
smart

স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের পল্লী বিদ্যুৎ সমিতির মির্জাপুর জোনাল অফিসের এক ইঞ্জিনিয়ারের বদলীর দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। আজ দুপুর ১২টায় মির্জাপুর জোনাল অফিস চত্ত্বরে সকল লাইন ক্রুরা এই মানব বন্ধনের আয়োজন করেন। জানা যায়, জুনিয়র ইঞ্জিনিয়ার রায়হান আলী পল্লী বিদ্যুৎ এর লাইন ক্রুদের সাথে অসৌজন্যমূলক আচরন ও গালিগালাজ করে।
ভূক্তভোগীরা বলেন, আমাদের এক দফা এক দাবি জুনিয়র ইঞ্জিনিয়ার রায়হান আলী কে অতি সত্ত্বর স্ট্যান্ড রিলিজ করতে হবে। আমাদের বাবা মা নিয়ে গালিগালাজ ও অসভ্য আচরণ করে। আমাদের আন্দোলন প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয় এক ব্যক্তির বিরুদ্ধে আন্দোলন।
এ ব্যাপারে মির্জাপুর জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার রায়হান আলী বলেন, এ মানব বন্ধন বিষয়ে আমার জানা নেই। আমার জানা মতে আমি কারও সাথে খারাপ আচরণ করেনি।
এ ব্যাপারে মির্জাপুর জোনাল অফিসের ডিজিএম মোঃ জসিম উদ্দিন বলেন, লাইন ক্রুরা আমাকে জানিয়েছেন। আমি এ ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। বদলীর বিষয়ে আমার কোন এখতিয়ার নেই।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com