মো. জোবায়ের হোসেন
আগামী ১৬ই জানুয়ারি টাঙ্গাইলের মির্জাপুর নিয়ে গঠিত নির্বাচনী আসন ১৩৬ বা টাঙ্গাইল ৭ এ এমপি পদে উপনির্বাচন। কিন্তু এর মধ্যেই আকস্মিকভাবে প্রত্যাহার হলেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিজাউল হক। গত বছরের ৬ই জানুয়ারি মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন এই কর্মকর্তা।
বৃহস্পতিবার ( ১৩ জানুয়ারি) রাতে তাকে প্রত্যাহার করা হয় বলে শুক্রবার দুপুরে নিশ্চিত করেছেন ১৩৬ টাঙ্গাইল-০৭ শুন্য আসনের রিটানিং অফিসার মো. শাহেদুন্নবী চৌধুরী। প্রশাসনিক কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে বলে তিনি জানান।
এরআগে সকালে নির্বাচনের দায়িত্বে থাকা এই কর্মকর্তার কাছে এ বিষয়ে জানতে চাইলে- বিষয়টি নিয়ে তিনি ওই মুহূর্তে কিছু জানাতে পারবেন না বলে জানান।
এ ব্যাপারে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচন কমিশন থেকে মির্জাপুর থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। এবং তাকে টাঙ্গাইল পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে টাঙ্গাইলের নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলম চাঁদকে নতুন দায়িত্ব দেয়া হবে বলে তিনি জানান।
এদিকে মির্জাপুর থানা মসজিদে জুমার নামাজের সময় মুসুল্লিদের উদ্দেশ্যে নিজের প্রত্যাহারের বিষয়টি নিজেই জানান মো. রিজাউল হক। এসময় মির্জাপুর থানা মসজিদের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এমন সংবাদে মর্মাহত হন উপস্থিত মুসুল্লিরা।
উল্লেখ্য, আসনটিতে এমপি পদে লড়ছেন ৫ প্রার্থী। এরমধ্যে জাতীয় পার্টি মনোনীত জহিরুল ইসলাম জহির বরাবরই ভোট সুষ্ঠু হবে কিনা এই নিয়ে শঙ্কা প্রকাশ করছিলেন।
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.