1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ওয়াকিল গ্রেপ্তার - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী

মির্জাপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ওয়াকিল গ্রেপ্তার

  • আপডেট টাইম : Wednesday, May 21, 2025
  • 446 বার
IMG 20250521 105817

স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ওয়াকিল আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে টাঙ্গাইল সদরের একটি রেস্টুরেন্ট থেকে টাঙ্গাইল মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করা হয়। ওয়াকিল আহমেদ উপজেলা সদরের বাওয়ার কুমারজানী গ্রামের হাজী আব্দুল আলীম আলালের ছেলে।
পুলিশ মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানায়, টাঙ্গাইল সদর থানায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্রদের উপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় আবির নামে এক শিক্ষার্থী বাদী হয়ে টাঙ্গাইল থানায় মামলা করেন। মামলা নম্বর ০৮ তাং ০৮/১১/২০২৪। ওই হামলার ঘটনায় পুলিশি তদন্তে ছাত্রলীগ নেতা ওয়াকিলের সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়।
টাঙ্গাইল মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্তার ওয়াকিল আহমেদকে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com