টাঙ্গাইলের মির্জাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭মার্চ পালন করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) সকালে উপজেলা মুক্তির মঞ্চে স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ একাব্বর হোসেন, উপজেলা পরিষদ ও প্রশাসন এর পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর একটি বর্নাঢ্য র্যালী বের হয়। র্যালীটি উপজেলা চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ একাব্বর হোসেন এমপি।
এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, ভাইস-চেয়ারম্যান আজহারুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মঈনুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডা. নাজিয়া আন্দালিব, উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বিশ্বাস দূর্লভ চন্দ্র।
Leave a Reply