1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে স্বাস্থ্য সহকারীদের মাঝে করোনা ভাইরাস সুরক্ষার সামগ্রী বিতরণ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার শোক সংবাদ মির্জাপুরে সিঙ্গাপুর  বিএনপির সহ-সভাপতির মায়ের ইন্তেকাল  মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মির্জাপুরে স্বাস্থ্য সহকারীদের মাঝে করোনা ভাইরাস সুরক্ষার সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম : Thursday, March 26, 2020
  • 996 বার
91199636 534708017186123 3804589018432143360 n

মোঃ রায়হান সরকার রবিন :
করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে এবং স্বাস্থ্য সহকারীদের সুরক্ষার জন্য বিভিন্ন সামগ্রী বিনামুল্যে বিতরন করেছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আজাহারুল ইসলাম সিকদার আজাহার। আজ বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুরে আজগানা ইউনিয়নের হাটুভাঙ্গা এলাকায় উপজেলা স্বাস্থ্য সহকারী ও সিএইচসিপিদের হাতে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে এ সুরক্ষা সামগ্রী তুলে দেন।
মির্জাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আজাহারুল ইসলাম সিকদার আজাহার জানান, মির্জাপুর উপজেলার পৌরসভা, মহেড়া, জামুর্কি, ফতেপুর, বানাইল, আনাইতারা, ওয়ার্শি, ভাদগ্রাম, ভাওড়া, বহুরিয়া, লতিফপুর, গোড়াই, আজগানা, তরফপুর ও বাঁশতৈল ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় কর্মরত উপজেলা সিএইচসিপি এবং স্বাস্থ্য সহকারীরা নিরাপত্তাহীনতার মধ্যে সাধারন জনগনকে এই দুর্যোগের মধ্যে সেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ ও তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য সরকারি ও বেসরকারী পর্যায়ে তাদের কোন সুরক্ষা সামগ্রী দেওয়া হয়নি। তাদের মানবিক দিক বিবেচনা করে প্রাথমিক ভাবে বিনামুল্যে ১০০ টি হ্যান্ডওয়াশ, ১০০ টি সেনিটাইজার, ১০০ টি হ্যান্ড গ্লাবস ও ১০০টি মাস্ক দেওয়া হয়েছে।
এ সময় মির্জাপুর উপজেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সভাপতি মো. উজ্জল মিয়া, সাধারন সম্পাদক মো. আতোয়ার হোসেন, উপজেলা সিএইচসিপি এসোসিয়েশনের সাধারন সম্পাদক মো. সুমন সিকদার ও টাঙ্গাইল জেলা সিএইচসিপি এসোসিয়েশনের সাধারন সম্পাদক মো. মাসুদ রানা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com