1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে স্থানীয়দের নিজ উদ্যোগে লকডাউনে থাকার চেষ্টা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল তুমি চিরঞ্জীব—হোসনি জুবাইরির স্মরণে মির্জাপুরে শোকসভা অনুষ্ঠিত মির্জাপুরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়ার মাহফিল মির্জাপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত মির্জাপুরে কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিদর্শক ও সহকারিদের মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান ‘চূড়ান্ত মনোনয়নের আগ পর্যন্ত রিভিওয়ের দাবি অব্যাহত থাকবে’ মির্জাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন মির্জাপুরে সাবেক ওয়ার্ড কাউন্সিলর শামীম গ্রেপ্তার ‘জামায়াত কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপিকে ব্যবহার করেছে’ বিএনপির সদস্যপদ ফিরে পেলেন ইউপি চেয়ারম্যান মামুন

মির্জাপুরে স্থানীয়দের নিজ উদ্যোগে লকডাউনে থাকার চেষ্টা

  • আপডেট টাইম : Tuesday, April 7, 2020
  • 855 বার
Mirzapur Road Beriked Pic 03

জাহাঙ্গীর হোসেন:

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখাা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। টাঙ্গাইলের মির্জাপুরের বিভিন্ন এলাকায় স্থানীয়দের উদ্যোগে নিজ এলাকা লকডাউন থাকার চেষ্টা লক্ষ করা গেছে। গ্রাম, পাড়া, মহল্লার প্রবেশ পথে বাঁশের বেরিকেড দিয়ে এই প্রচেষ্টা চলছে। সোমবার উপজেলার সদরের বাওয়ার কুমারজানী পূর্বপাড়া, মির্জাপুর সাহাপাড়া, আন্ধরা, ঘোষপাড়া, গোড়াই ইউনিয়নের ধেরুয়াসহ বিভিন্ স্থানে দেখা স্থানীয়রা নিজ উদ্যোগে রাস্তায় বাঁশের বেরিকেড দিয়ে তাদের এলাকা সুরক্ষার চেষ্টা চলছে। কুমারজানী পূর্বপাড়ার বাসিন্দা হারুন সরকার বলেন, পাড়ার তরুন যুবকরা পাড়ার প্রবেশ মুখে নিজ উদ্যোগে বাঁশের বেরিকেড দিয়েছে। কেউ বাজার বা বাইরে থেকে পাড়ায় ফিরলে সাবান দিয়ে হাত ধুয়ে হ্যান্ড স্যানিটাইজার লাগিয়ে প্রবেশ করার ব্যবস্থা করছের তারা।
করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ায় সারা দেশের ন্যায় টাঙ্গাইলের মির্জাপুরেও চলছে অঘোষিত লকডাউন। গণপরিবহন বন্ধ, রাস্তাঘাট প্রায় জনশুন্য। কর্মহীন হয়ে পড়ছে নি¤œ আয়ের মানুষ। এ অবস্থায় এলাকা সুরক্ষার জন্য বিভিন্নভাবে চলছে স্থানীয়দের নানা প্রচেষ্টা। বিত্তবানরা খাদ্য ও সুরক্ষা সামগ্রী সহায়তা দিচ্ছে কর্মহীনদের। পৌরসভা, সড়ক ও জনপথ অফিস, তরুন যুবকদের উদ্যোগে জীবানুনাশক মিশ্রিত পানি স্প্রে চলছে বিভিন্ন এলাকায়।
পরিস্থিতি আরো খারাপের দিকে যাওয়ায় উপজেলার বিভিন্ন স্থানে স্থানীয়দের লকডাউন থাকার চেষ্টা শুরু হয়েছে। স্থানীয়রা স্ব উদ্যেগে গ্রাম, পাড়া মহল্লার প্রবেশ পথে বাঁশের বেরিকেড দিয়ে বহিরাগত প্রবেশ এবং এলাকা থেকে বের হওয়া বন্ধের চেষ্টা করে যাচ্ছেন বলে বিভিন্ন এলাকায় খোজ নিয়ে দেখা গেছে। উপজেলার ধেরুয়া, বাওয়ার কুমারজানী, মির্জাপুর সাহাপাড়া, আন্ধরা, ঘোষপাড়াসহ বিভিন্ স্থানে দেখা গেছে রাস্তায় বাঁশের বেরিকেড দিয়ে এলাকা সুরক্ষার চেষ্টা চলছে।
মির্জাপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র চন্দনা দে বলেন, স্থানীয়দের প্রস্তাবের প্রেক্ষীতে বিভিন্ন এলাকার প্রবেশপথে বাঁশের বেরিকেড দিয়ে এলাকা সুরক্ষার চেষ্টা করছে বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com