1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে সংঘর্ষের কবলে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল তুমি চিরঞ্জীব—হোসনি জুবাইরির স্মরণে মির্জাপুরে শোকসভা অনুষ্ঠিত মির্জাপুরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়ার মাহফিল মির্জাপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত মির্জাপুরে কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিদর্শক ও সহকারিদের মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান ‘চূড়ান্ত মনোনয়নের আগ পর্যন্ত রিভিওয়ের দাবি অব্যাহত থাকবে’ মির্জাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন মির্জাপুরে সাবেক ওয়ার্ড কাউন্সিলর শামীম গ্রেপ্তার ‘জামায়াত কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপিকে ব্যবহার করেছে’ বিএনপির সদস্যপদ ফিরে পেলেন ইউপি চেয়ারম্যান মামুন

মির্জাপুরে সংঘর্ষের কবলে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন

  • আপডেট টাইম : Saturday, June 24, 2023
  • 1239 বার
IMG 20230624 214900

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে স্বেচ্ছাসেবক লীগের কমিটি নিয়ে বিগত কয়েকদিনের ধারাবাহিক উত্তেজনা শেষে বিক্ষিপ্ত সংঘর্ষের কবলে পরেছে ত্রি-বার্ষিক সম্মেলন। দীর্ঘ একযুগেরও অধিক সময় পর অনুষ্ঠিত এই সম্মেলন কেন্দ্র করে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগ অঙ্গনে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে কমিটি ঘোষনা না করে শুধু পদ প্রত্যাশীদের তালিকা নিয়ে সম্মেলনস্থল ত্যাগ করেছেন স্বেচ্ছাসেবক লীগের জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

শনিবার ( ২৪ জুন) বিকেলে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের অডিটোরিয়াম কক্ষে সম্মেলন চলাকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সেসময় মঞ্চে স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরিম হোসেন সীমান্ত, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম বিষয়ক উপ কমিটির সদস্য খন্দকার অব: মেজর আঃ হাফিজ, মির্জাপুর, মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য রাফিউর রহমান খান ইউসুফ জাই সানিসহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর সম্মেলন স্থলের ভিতের ও আশেপাশে আরো বেশ কয়েকটি সংঘর্ষে চেয়ার ভাঙচুর, লাঠিশোটা হাতে ধাওয়ার ঘটনা ঘটে। সম্মেলনে পদ প্রত্যাশী কয়েকজনের সমর্থকদের কেউ কেউ লগুমাত্রায় আহত হয়েছেন বলে জানা গেছে।

এদিকে সম্মেলন ঘিরে সৃষ্ট সংঘর্ষের ঘটনায় সম্মেলন মঞ্চের সামনে দাঁড়িয়ে শীর্ষস্থানীয় রাজনীতিকদের দায়ী করে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সভাপতি পদ প্রত্যাশী মাহফুজুর রহমানকে।

এ ব্যাপারে টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন বলেন, পরিস্থিতি বিবেচনায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রার্থীদের জীবনবৃত্তান্ত নেয়া হয়েছে। কেন্দ্রের নেতৃবৃন্দের সাথে আলোচনা স্বাপেক্ষে পরবর্তীতে কমিটি ঘোষণা করা হবে।

এদিকে সরকারি কলেজের ভিতর সংঘর্ষের ঘটনায় কোন আইনগত পদক্ষেপ নিবেন কিনা এমন প্রশ্নের উত্তরে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান বলেন, সম্মেলনের সময় আমি কলেজে আমার অফিস কক্ষে ছিলাম। সেখানে দৌড়াদৌড়ি হয়েছে কিন্তু মারামারির কোন কথা আমি শুনিনি। এঘটনায় কলেজের কোন অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com