1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে মহানবী (সাঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য বয়াতি শরিয়ত সরকার গ্রেফতার - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী

মির্জাপুরে মহানবী (সাঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য বয়াতি শরিয়ত সরকার গ্রেফতার

  • আপডেট টাইম : Saturday, January 11, 2020
  • 771 বার
mirzapur tangail pic01 11 01 2020

মোঃ সাজজাত হোসেন :
টাঙ্গাইলের মির্জাপুরে মহানবী (সাঃ), মসজিদের ঈমাম ও ইসলামের নানা বিষয়ে কুরুচিপূর্ণ ও আপত্তিকর বক্তব্যের জেরে অভিযুক্ত বয়াতি শরিয়ত সরকার (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বাশিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বয়াতী শরিয়ত সরকার উপজেলার জামুর্কী ইউনিয়নের আগধল্যা গ্রামের পবন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বয়াতী শরিয়ত সরকার গত ২৪ ডিসেম্বর ঢাকা জেলার ধামরাই থানাধীন রোহাট্রেক এলাকায় পালা গানের একটি অনুষ্ঠানে মহানবী (সাঃ), মসজিদের ইমাম ও ইসলামের নানা বিষয়ে আপত্তিকর বক্তব্য করেন বলে অভিযোগ উঠে। সেখানে তিনি দাবি করেন, গান বাজনা হারাম কোরআনে কোথাও এই কথা বলা হয় নাই। কেউ যদি হারাম প্রমাণ দিতে পারে তবে তাকে ৫০ লক্ষ টাকা দিবে বলে চ্যালেঞ্জ করেন। যারা নামাজ পড়ে সেজদা দিয়া কপালে কালো দাগ করে, তাদের কপাল থেকে ১১৩টি কিরা বের হয় বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। যা পরবর্তীতে ইউটিউবের কল্যাণে ভাইরাল হয়ে গেলে তাকে গ্রেফতার ও বিচারের দাবিতে ফুঁসে উঠে স্থানীয় মুসলিম জনতা। গত বৃহস্পতিবার ড. আয়শা রাজিয়া খন্দকার স্কুল এন্ড কলেজ মাঠে মানববন্ধন, সমাবেশও করে তারা।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান বলেন, ‘বয়াতি শরিয়ত সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। তাকে গ্রেফতার করে ১০দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।’
জানা যায়, বয়াতী শরিয়ত সরকারকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ আসলাম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com