1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে বিএনপি নেতাকে তারেক জিয়ার ঈদ উপহার - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা এই সম্পর্ক আরও দৃঢ় করতে চাই: সনাতনীদের সংবর্ধনায় এমপি কালাম মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার

মির্জাপুরে বিএনপি নেতাকে তারেক জিয়ার ঈদ উপহার

  • আপডেট টাইম : Friday, April 21, 2023
  • 461 বার
received 783484512980054

স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপি নেতা আলহাজ শাহজাহান আলীকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছাপত্র ও ঈদ উপহার প্রদান করা হয়েছে।

শুক্রবার (২১ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার লতিফপুর ইউনিয়নের যোগীরকোফা গ্রামে আলহাজ শাহজাহান আলীর নিজ বাড়িতে এই শুভেচ্ছাপত্র ও উপহার নিয়ে যান উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

শুভেচ্ছা ও উপহার তুলে দেন বিএনপির শিশু বিষয়ক সম্পাদক, ১৩৬, টাঙ্গাইল-০৭ ( মির্জাপুর) আসনের সাবেক এম.পি আবুল কালাম আজাদ সিদ্দিকী। সেসময় মির্জাপুর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আরিফ, সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো. মোশারফ হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, সদস্য মজিবর রহমান, লতিফপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আফজালুর রহমান দুলাল, সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ, উপজেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম স্বপনসহ ইউনিয়ন বিএনপির একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সাবেক এম.পি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, ২০১৫ সালে সরকার বিরোধী আন্দোলনের সময় পুলিশের লাঠির আঘাতে লতিফপুর ইউনিয়ন বিএনপি’র তৎকালীন সহ সভাপতি শাহজাহান আলীসহ উপজেলার প্রায় ৭০-৭৫ জন নেতাকর্মী আহত হয়। এরপর ওই হামলার আঘাতে শাহজাহান আলী ধীরে ধীরে তার দৃষ্টি শক্তি হারান। সারা দেশে বিভিন্নসময় যারা সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে আহত হয়েছেন তাদের তালিকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো হয়েছে। মির্জাপুর থেকে শাহজাহান আলীর নাম পাঠানো হয়েছিলো।

উল্লেখ্য যে, বিএনপি নেতা শাহজাহান আলীর ছেলে ডিএম আমিরুল ইসলাম অমর ঢাকা সাংবাদিক ইউনিয়ন এর দফতর সম্পাদক ও মির্জাপুর উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com