1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে বাসের ধাক্কায় অটোচালকসহ নিহত ২ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী

মির্জাপুরে বাসের ধাক্কায় অটোচালকসহ নিহত ২

  • আপডেট টাইম : Tuesday, November 4, 2025
  • 337 বার
Messenger creation 646952F9 5D3F 4988 A1DC 9C0A14AA2D91

মোঃ জুবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে চলন্ত অটোরিক্সায় বাসের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ই নভেম্বর) বেলা ১২ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা আন্ডারপাসের ওপরে এই দুর্ঘটনাটি ঘটে।

এতে ঘটনাস্থলেই অটোরিক্সা চালক রইজ উদ্দিন (৪৬) ও হাসপাতালে নেওয়ার পথে অটোরিক্সার যাত্রী আব্দুল হামিদ (৬০) মৃত্যুবরণ করেন। নিহত রইজ উদ্দিন উপজেলার গোড়াই ইউনিয়নের রানাশাল গ্রামের আজিম উদ্দিনের ছেলে ও আব্দুল হামিদ একই ইউনিয়নের রশিদ দেওহাটা গ্রামের আজগর আলীর ছেলে বলে নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী ভাষ্য, দুর্ঘটনার শিকার অটোরিক্সাটি দেওহাটা আন্ডারপাসের ওপর দিয়ে গোড়াইয়ের দিকে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা উত্তরবঙ্গগামী একটি বাস অটোরিক্সাটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনাটি ঘটে। অটোরিক্সা সাধারণত মহাসড়কের সার্ভিস লেন ব্যবহার করলেও ওই রিক্সাটি মহাসড়কের মূল সড়ক ও আন্ডারপাসের ওপর দিয়ে যাচ্ছিল।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল সারোয়ার বলেন, বাসটি চিহ্নিত করা চেষ্টা চলছে। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের লাশ আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com