1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে নৌকার মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী মির্জাপুরে শান্তিপূর্ণভাবে ভোট চললেও ভোটার উপস্থিতি কম

মির্জাপুরে নৌকার মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম : Monday, May 16, 2022
  • 1628 বার
IMG 20220516 124925

মো.সাজজাত হোসেন

টাঙ্গাইলের মির্জাপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রতীকের মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন করা হয়েছে। ৩নং ফতেপুর ইউনিয়ন আ.লীগের মনোনয়ন বঞ্চিত চেয়ারম্যান প্রার্থীরা কর্মীদের নিয়ে ফতেপুর বাজারে এ মানববন্ধন করেন। জানা যায়, উপজেলার ১৪টি ইউনিয়নের ৮টিতে নির্বাচন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। তফসিল অনুযায়ী মির্জাপুরের ৬ ইউপিতে ভোট গ্রহণ হবে আগামী ১৫ জুন। ৩নং ফতেপুর ইউনিয়নে আ.লীগের ৪ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেন। এরা হলেন, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে থাকা অবস্থায় জালাও পোড়াও আন্দোলনের মির্জাপুর থানার ০৬/৪৩১ নং মামলার ৩৮ নম্বর আসামী ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান মো.আব্দুর রউফ , উপজেলা কৃষক লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মো.হুমায়ুন তালুকদার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.আবুল কালাম আজাদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মো.নজরুল ইসলাম। কিন্তু গত শুক্রবার জালাও পোড়াও মামলার আসামী মো.আব্দুর রউফকে দলের মনোনয়ন দেন। এতে ক্ষুব্ধ হয়ে অন্য প্রার্থীরা ওই মানববন্ধন করেন। মো.আব্দুর রউফ জানান, শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com