মোঃ সাজজাত হোসেন
টাঙ্গাইলের মির্জাপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে নিষিদ্ধ পলিথিন বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
আজ সকালে উপজেলার মির্জাপুর বাজারে সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন সরেজমিনে উপস্থিত হয়ে নিষিদ্ধ পলিথিন বিক্রির সাথে জড়িত ব্যক্তি মির্জাপুর পৌরসভার শ্যামল সরকার, আইয়ুব মিয়া, সাইদুর রহমানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে । ৭৫ কেজি পলিথিন জব্দ করে।
সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন জনস্বার্থে আমার এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply