স্টাফ রিপোর্টারঃ
মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ও মির্জাপুর শেখ রাসেল স্মৃতি পরিষদের সভাপতি শেখ রাসেল হাসান রকির নিজ উদ্যোগে ও কয়েকজন স্থানীয়র সহায়তায় উপজেলার নিম্নআয়ের ৪৩ পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। উপহার সামগ্রী হিসেবে ব্যবস্থা করা হয়েছে- চাল,ডাল,পেঁয়াজ,আলু,তেল,লবণ ও সাবান।

শেখ রাসেল হাসান রকি মির্জাপুর বাসীর উদ্দেশ্য বলেন,
সবার কাছে অনুরোধ রইলো আপনারা বাসায় থাকবেন ভাল থাকবেন,আল্লাহ যেন আপনাদেরকে হেফাজতে রাখে।
সবাই দোয়া করবেন, আল্লাহ্ যেনো আমাদেরকে নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর সার্মথ্য প্রদান করে।
Leave a Reply