1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে জনতার হাতে আটক এসএসসিতে ‘১৩’ পাওয়া সাংবাদিক - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী

মির্জাপুরে জনতার হাতে আটক এসএসসিতে ‘১৩’ পাওয়া সাংবাদিক

  • আপডেট টাইম : Monday, July 14, 2025
  • 728 বার
Messenger creation 3F9C540A 51E5 4635 87FE BCAC73252455

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির চেষ্টা করার অভিযোগ জহুরুল ইসলাম নামক একজনকে আটক করেছে স্থানীয় ব্যবসায়ী ও জনতা। আটকের পর স্থানীয় জনতা জহুরুল ইসলামের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করলে তিনি এসএসসিতে ১৩ পেয়েছেন বলে জানান।

সোমবার (১৪ জুলাই) বিকেলে মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। জহুরুল ইসলাম নিজেকে দৈনিক ক্রাইম তালাশ নামক একটি পত্রিকার প্রতিনিধি পরিচয় দিয়ে এই চাঁদাবাজির চেষ্টা করেন। পরে অবশ্য দোষ স্বীকার করে ক্ষমাপ্রার্থনা করায় তাকে ছেড়ে দেয় ব্যবসায়ীরা।

আটক জহুরুল ইসলামের জাতীয় পরিচয় পত্র সূত্রে তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার আজাহার মন্ডলের ছেলে জানা গেছে। তিনিসহ গাইবান্ধা এলাকার আরও ৩ জন মির্জাপুরের গোড়াই এলাকায় ভাড়া থাকেন এবং তারা সবাই দৈনিক ক্রাইম তালাশ পত্রিকায় কাজ করেন বলে জানান জহুরুল।

হোটেল ব্যবসায়ীরা অভিযোগ করেন, আটককৃত ভূয়া সাংবাদিক প্রথমে পরিতোষ হোটেলে গিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে দই খেয়ে টাকা না দিয়ে চলে যান। এরপর ভাই ভাই হোটেলে গিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে কিছু খাবার ফেলে দেন। এরপর মোবাইল ফোনে স্যার সম্বোধন করে একজনের সাথে কথা বলে তাকে আসতে বলেন। একপর্যায়ে সে ১৫ হাজার টাকা চাঁদা দাবি করেন।

ভাই ভাই হোটেলের মালিক বিঞ্চু ঘোষ বলেন, এরা সাংবাদিক সমাজের বদনাম করে। মাঝে মধ্যে এমন সাংবাদিক পরিচয় দিয়ে দোকান থেকে ফ্রিতে খাবার খায়। আমরা সহজ সরল মানুষ আসল সাংবাদিক নকল সাংবাদিক বুঝিনা। ক্ষমা চেয়েছে বলে তাকে ছেড়ে দিয়েছি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com