1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে করোনা উপসর্গে ব্যবসায়ীর মৃত্যু - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী

মির্জাপুরে করোনা উপসর্গে ব্যবসায়ীর মৃত্যু

  • আপডেট টাইম : Friday, June 12, 2020
  • 2251 বার
received 549803609264451 mh1588930920333

মো. জাহাঙ্গীর হোসেন:
টাঙ্গাইলের মির্জাপুরে শাহ আলম(৩০)নামের এক ব্যবসায়ীর করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার ভোর পাঁচটার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। সে উপজেলার মহেড়া ইউনিয়নের হাড়ভাঙা গ্রামের কছিম উদ্দিনের ছেলে।
জানা গেছে, উপজেলার গোড়াই শিল্পাঞ্চল এলাকার টেইলারিং ব্যবসায়ী শাহ আলম গত কয়েক দিন ধরে জ্বর, গলাব্যথা ও কাশিসহ করোনা উপসর্গে ভোগছিলেন। গত বুধবার সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নমুনা দেন। বৃহস্পতিবার সংগৃহীত নমুনা ঢাকার জনস্বাস্থ্য ইনস্টিটিউটে (আইপিএইচ) পাঠানো হয় বলে স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে।
এদিকে বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার ভোরে করোনা পরীক্ষার ফলাফল আসার আগেই তার মৃত্যু হয়। সকাল ১১টায় জানাজা শেষে গ্রামের কবরস্থানে মরদেহ দাফন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাকসুদা খানম করোনার উপসর্গ নিয়ে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, মির্জাপুরে এ পর্যন্ত করোনায় ৫৬ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের রেনু বেগম এবং বহুরিয়া ইউনিয়নের গোহাইলবাড়ি গ্রামের বাসিন্দা ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রকৌশলী খলিলুর রহমান ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ১৩ জন। অন্যরা নিজের বাড়িতে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com