তুষার সান্যাল
টাঙ্গাইলের মির্জাপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মো. হানিফ মিয়া (৬৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্র জানায়, গত বৃহস্পতিবার (৯ জুলাই) করোনার উপসর্গ দেখা দিলে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নমুনা পরীক্ষার পর তার করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে হাসপাতাল কর্তৃপক্ষ। অবস্থার অবনতি হলে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে তার চিকিৎসা চলছিল। বুধবার সকাল ১০টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি মির্জাপুর পৌর এলাকার পুষ্টকামুরী গ্রামের মৃত সলিম উদ্দিনের ছেলে।
আজ বুধবার বিকেল ছয়টার দিকে পুষ্টকামুরী গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে আলহাজ্ব মো. একাব্বর হোসেন এমপি, সাবেক পৌর মেয়র হাজী মো.মোশারফ হোসেন মনি শোক প্রকাশ করেন।
Leave a Reply