মীর আনোয়ার হোসেন টুটুল :
”ওরা মানবতার হাত” করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে এবং জনসচেতনা বৃদ্ধির লক্ষে এলাকার রাস্তা-ঘাট এবং বাসা-বাড়ি গিয়ে মেশিনের সাহায্যে স্প্রে করছে। কোভিট-১৯ করোনা ভাইরাস সংক্রমনের এই দুর্যোগের সময় ছাত্র ও যুবকদের এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার জনগন। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১২ নম্বর তরফপুর ইউনিয়নের পাথরঘাটা এলাকায় ”ওরা মানবতার হাত” কাজ করে যাচ্ছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা উপজেলা আওয়ামীলীগ নেতা মো. ইজ্জত আলী জনির উদ্যোগে তরফপুর ইউনিয়নের প্রতিটি রাস্তা-ঘাট এবং গ্রামে গ্রামে মেশিনের সাহায্যে এ স্প্রে করা হচ্ছে বলে এলাকাবাসি জানিয়েছেন।
আজ মঙ্গলবার সংগঠনটির প্রতিষ্ঠাতা মো. ইজ্জত আলী জনি জানান, বর্তমান সরকার ও মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ ও জনসচেতনার জন্য ব্যাপক কাজ করে যাচ্ছেন। প্রধান মন্ত্রীর নির্দেশনায় আমরা মির্জাপুরের পাহাড়ি প্রত্যন্ত অঞ্চল তরফপুর ইউনিয়নের পাথরঘাটা, গাজেশ^রী, ডোহাতলী, খলিয়াজানি,কোয়াডাওচালা, ধানচালা, ঘোনাপাড়া, বাদ্যকরপাড়া, পাথরঘাটা বাজারসহ প্রতিটি গ্রামে ছাত্র-যুবকদের সমন্ময়ে জনসচেতনা বৃদ্ধির জন্য দিন-রাত মেশিনের সাহায্যে স্প্রে করে যাচ্ছি। সংগঠনের সাহায্যে এলাকার কর্মহীন, দিনমজুর এবং অসহায় দরিদ্রকের মাঝে খাদ্য সামগ্রী এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য বিভিন্ন উপকরন বিতরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের এই সহযোগিতা এবং উদ্যোগ করোনা ভাইরাস প্রতিহত না হওয়ায় পর্যন্ত চলবে বলে তিনি জানিয়েছেন।
এদিকে ”ওরা মানবতার হাত” সংগঠনের স্বেচ্ছাসেবক অমর চাঁন, সাগর, সুমন, টুটন, তোষার, প্রেমা, রতন শীল ও যোগসাদনসহ অনেকেই জানিয়েছেন, দুর্যোগের সময় সমাজ ও জনগনের সচেতনার জন্য কাজ করতে পেরে আমরাও আনন্দিত।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক বলেন, প্রশাসন থেকে জনগনকে সচেতন এবং বেকার, কর্মহীন ও দরিদ্রদের খাদ্যসহ সকল ধরনের সহযোগিতা করা হচ্ছে। শহরে ও গ্রামে গ্রামে বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহযোগিতা করে যাচ্ছেন। এটি একটি ভাল ও মহতী উদ্যোগ।
Leave a Reply