1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য পেলেন প্রধানমন্ত্রীর অনুদান - Mirzapurpratidin.com
শিরোনামঃ
খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল তুমি চিরঞ্জীব—হোসনি জুবাইরির স্মরণে মির্জাপুরে শোকসভা অনুষ্ঠিত মির্জাপুরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়ার মাহফিল মির্জাপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত মির্জাপুরে কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিদর্শক ও সহকারিদের মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান ‘চূড়ান্ত মনোনয়নের আগ পর্যন্ত রিভিওয়ের দাবি অব্যাহত থাকবে’ মির্জাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন মির্জাপুরে সাবেক ওয়ার্ড কাউন্সিলর শামীম গ্রেপ্তার ‘জামায়াত কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপিকে ব্যবহার করেছে’ বিএনপির সদস্যপদ ফিরে পেলেন ইউপি চেয়ারম্যান মামুন

মির্জাপুরে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য পেলেন প্রধানমন্ত্রীর অনুদান

  • আপডেট টাইম : Friday, January 6, 2023
  • 451 বার
received 471374981862530

মো.সাজজাত হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে সাবেক ছাত্রলীগ নেতা ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাদেকুর রহমান চিকিৎসা সহায়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যান তহবিল থেকে পাঁচ লাখ টাকা অনুদানের চেক গ্রহন করেছেন।
বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ অনুদানের চেকটি গ্রহন করে সাদেকুর রহমানের হাতে তুলে দেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা আ.লীগের সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম মনির ও সৈয়দ ওয়াহিদ ইকবাল, আনাইতারা ইউপির সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ।
জানা গেছে, মির্জাপুর পৌরসভার গাড়াইল ত্রিমোহন গ্রামের বাসিন্দা মির্জাপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা আ.লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাদেকুর রহমান দীর্ঘদিন ধরে কিডনী রোগে ভুগছেন। আর্থিক সংকটের কারনে চিকিৎসাকরাতে পারছিলেননা। স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভর পরামর্শে সাদেকুর রহমান প্রধানমন্ত্রীর কাছে চিকিৎসা সহায়তার জন্য আবেদন করেন। বৃহস্পতিবার খান আহমেদ শুভ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুদানের চেকটি গ্রহন করে সাদেকুর রহমানের হাতে তুলে দেন।

প্রধানমন্ত্রীর দেয়া অনুদানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা আ.লীগের সহ-সভাপতি সৈয়দ ওয়াহিদ ইকবাল তার প্রতিক্রিয়ায় বলেন, প্রধানমন্ত্রীর অনুদান পেয়ে আমরা খুবই খুশি ও আনন্দিত। এ জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। তিনি যেন তার সেবার মাধ্যমে বাংলার প্রতিটি ঘরকে সুখ ও সমৃদ্ধিতে ভরে তুলতে পারেন আল্লাহর কাছে সেই কামনা করছি।
সাদেকুর রহমানের মতো সৎ, নিষ্ঠাবান ও ত্যাগী নেতার পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের অনেকে এই খবরে চতুর্থবারের মতো দায়িত্ব নেয়া সরকারপ্রধানকে সাধুবাদ জানিয়েছে।

সাদেকুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকা দিয়েছেন। আমি অনেক খুশি হয়েছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং খান আহমেদ শুভ এমপির সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com