1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে অর্ধশতাধিক রিকশা লকডাউনে - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার শোক সংবাদ মির্জাপুরে সিঙ্গাপুর  বিএনপির সহ-সভাপতির মায়ের ইন্তেকাল  মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মির্জাপুরে অর্ধশতাধিক রিকশা লকডাউনে

  • আপডেট টাইম : Wednesday, April 8, 2020
  • 1060 বার
image 159425

জাহাঙ্গীর হোসেন:

টাঙ্গাইলের মির্জাপুরে করোনা ভাইরাসের সংক্রমণরোধে শহরে চলাচলকারী অর্ধশতাধিক রিকশা ও অটোরিকশা আটকিয়ে তা লকডাউনে রেখেছে প্রশাসন।

সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেকের নেতৃত্বে স্বশস্রবাহিনীর সদস্যরা শহরের বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে এই রিকশা আটক করে। আটক রিকশা পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত সড়ক ও জনপথ বিভাগের মাঠে নিয়ে লকডাউনে রাখা হয়। পরে রিকশা চালকদের প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী চাল, ডাল, তেল, পেঁয়াজ ও সাবানের প্যাকেট বিতরণ করা হয়।

eValy 4 4 2020

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, সেনাবাহিনীর ক্যাপ্টেন আব্দুল্লাহ উমর সাকিব ও মির্জাপুর থানা পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মির্জাপুর উপজেলা করোনা ভাইরাসের সংক্রমণরোধে ইতোমধ্যে দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন চলাচলা বন্ধ ঘোষণা করা হয়েছে। কিন্ত কিছু সংখ্যক চালক প্রশাসনের নির্দেশ অমান্য করে শহরে রিকশা চলাচল অব্যহত রাখে। এতে ভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকায় দুপুরে বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে ৬৩টি রিকশা ও অটো রিকশা আটক করা হয়। এরপর আটক রিকশার চালকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বাওয়ার কুমারজানী গ্রামের অটোরিকশা চালক সুমন মিয়া ও রাজনগর গ্রামের শাজাহান জানান, দুপুরে সেনাবাহিনী ও পুলিশ তাদের রিকশা সিএন্ডবিতে নিয়ে আটক করে রাখে। পরে তাদের প্রত্যেক চালককে চাল, ডাল, তেল, পেঁয়াজ ও সাবনের প্যাকেট দেয়া হয়।

মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন বলেন, করোনা ভাইরাসের সংক্রমণরোধে রিকশা ও অটো রিকশা নির্ধারিত স্থানে আটক রাখা হয়েছে। পরে কর্মহীন হয়ে পড়া চালকদের মধ্যে খাদ্যসামগ্রী বিরতণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com