1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মালেক মুস্তাকিম’র দুটি কবিতা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী

মালেক মুস্তাকিম’র দুটি কবিতা

  • আপডেট টাইম : Sunday, December 29, 2019
  • 789 বার
New Microsoft PowerPoint Presentation

মিথ্যাযাপন

রোজই মিথ্যে বলি-বলতে হয়
জীবনের হিমঘরে চাপা পড়ে যায়
এইসব মিথ্যে কারুকার্য

যদি কেউ জিজ্ঞেস করে,
কেমন আছ?
অনায়াসে বলি,
ভালো আছি, খুব ভালো।

অথচ আমি ভালো নেই,
ভালো নেই কৃষ্ণচূড়ার দেহ
মেঘেদের মন ভালে নেই,
দেবীদের দিন ভালো নেই।

রোজই মিথ্যে বলি-বলতে হয়।
এই যে তৃপ্তির ঢেকুর তুলে বলি
ভালোবাসি,
ভীষণ ভালোবাসি তোমাকে
এখানেও কিছুটা মিথ্যে রয়েছে জড়িয়ে।

ভালোবাসায় কিছুটা মিথ্যা থাকতে হয়
মিথ্যাই বুনেছে ভালোবাসার এই মায়াজাল।

হৃদয় জমা দেবার পর

তোমার কাছে হৃদয় জমা দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম
ফেরারি আসামির মতো হৃদয়হীন থেকেছি সাড়ে চারশো বছর
ঘুরেছি আকাশ পাহাড় বনজঙ্গল ও পার্কে
বৃষ্টিতে ভিজেছি

ভালোবাসতে বাসতে উজার করে দিয়েছি বেহুলার সংসার
চাঁদের সাথে আড়ি পেতে খুঁড়েছি রাত্রির দেয়াল
মৌমাছির অলিন্দে ভর করে হেঁটে গেছি রমণীর যুগল জ্যোৎস্নায়
তৃষ্ণায গলা ডুবে পান করেছি অমৃত সুখ
সময়ের স্রোতে ধুয়ে গেছে সেইসব চুম্বনচিহ্ন

এখন ঘুম ভাঙতেই তুমি হৃদয় ফিরিয়ে দিলে,
আমি তোমাকে ভালোবাসতে উদ্যত হলাম
কিন্তু পারলাম না।

তারপর
আমি আর কাউকে ভালোবাসতে পারিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com