1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
ভুয়াপুরে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মির্জাপুরে প্রতিবাদ সভা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী

ভুয়াপুরে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মির্জাপুরে প্রতিবাদ সভা

  • আপডেট টাইম : Wednesday, January 8, 2020
  • 808 বার
81509208 2529050654050896 3157754063047622656 o

মোঃ সাদিকুল ইসলাম সজীব :
টাঙ্গাইলের ভুয়াপুরে চার সাংবাদিকের উপর জুয়াড়ীদের হামলার প্রতিবাদে মির্জাপুরে রিপোর্টার্স ইউনিটিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রাতে উপজেলা সদরের কলেজ রোডে মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদে সভায় মির্জাপুরে কর্মরত বিভিন্ন প্রিন্টও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দৈনিক ইত্তেফাকের সাংবাদিক ও মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মীর আনোয়ার হোসেন টুটুলের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মির্জাপুর সরকারী কলেজের সাবেক প্রিন্সিপাল সাংবাদিক মো. সালাউদ্দিন আহমেদ বাবর, মো:নাজমুল ইসলাম, মো: খায়রুল করিম পাপন, মো: হোসনী যুবাইরী, মো: রায়হান সরকার রবিন, মো: সাজ্জাত হোসেন, ডি এম শামীম সুমন, , মো: শাহ সৈকত মুন্না, মো:মোশারফ, মো: সাদিকুল ইসলাম সজিব, মোহাম্মদ মোজাম্মেল হক, উত্তম বণিক, খন্দকার হুমায়ুন কবীর ও মো: আতোয়ার রহমান সাহাদৎ প্রমুখ। অবিলম্বে অভিযুক্ত জুয়াড়ী ও তাদের মদদদাতাদের গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির ব্যবস্থা গ্রহন করা না হলে কঠোর আন্দোলন ও কর্মসুচীর ঘোষনা দেওয়া হবে বলে প্রতিবাদ সভাবেশে সাংবাদিকগন উল্লেখ করেন। সাংবাদিকদের উপর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে।

উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার ডিবিসি টেলিভিশনের টাঙ্গাইল জেলা প্রতিনিধি সাংবাদিক মো. সোহেল তালুকদার ও তার ক্যামেরা পার্সন মো. আশিকুর রহমান, দৈনিক ইত্তেফাকের ভুয়াপুর সংবাদদাতা ও বার্তা টুয়েন্টিফোর ডটকমের টাঙ্গাইল জেলা প্রতিনিধি অভিজিৎ ঘোষ এবং দৈনিক একুশের বাণীর ভুয়াপুর প্রতিনিধি হৃদয় মন্ডল, ভুয়াপুরে নির্জন স্থানে জুয়াড়ীদের জুয়ার বোর্ডের স্বচিত্র সংবাদ সংগ্রহ করতে গেলে জুয়াড়ী ও তাদের সহযোগিরা ঐ চার সাংবাদিকের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন আহত চার সাংবাদিককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। জুয়াড়ী ও তাদের সহযোগিসহ তাদের মদদদাতাদের আসামি করে ডিবিসির সাংবাদিক সোহেল তালুকদার বাদী হয়ে ভুয়াপুর থানায় মামলা দায়ের করেন। ঘটনার ৫ দিন পার হলেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মুল আসামিদের গ্রেফতার না করায় টাঙ্গাইলের কর্মরত সাংবাদিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com