1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
বেতন-বোনাসের জন্য শ্রমিক যেন মহাসড়কে না আসে- পুলিশ সুপার - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী

বেতন-বোনাসের জন্য শ্রমিক যেন মহাসড়কে না আসে- পুলিশ সুপার

  • আপডেট টাইম : Sunday, March 16, 2025
  • 196 বার
IMG 20250316 173351
smart

হারুন অর রশিদ, বিশেষ প্রতিনিধি

টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান শিল্প-মালিক প্রতিনিধিদের বলেছেন, বেতন ও বোনাসের জন্য যেন একজন শ্রমিকও মহাসড়কে না আসে তার জন্য আগাম ব্যবস্থা পদক্ষেপ নিন। তিনি রোববার বিকেলে মির্জাপুর থানার হলরুমে শিল্প মালিক প্রতিনিধিদের নিয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম রেজওয়ান সিদ্দিকী, সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদ, মালিক প্রতিনিধি হেলাল উদ্দিন, নাহিদ ইসলাম প্রমুখ।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ঈদের ছুটিতে যেন শ্রমিক ভাইয়েরা হাসি মুখে স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে সেজন্য তাদের ঈদের আগেই বেতন ও বোনাস দিয়ে দিন। একজন শ্রমিকও যেন বেতন বা বোনাসের জন্য রাস্তা বা মহাসড়কে না আসে। আসন্ন ঈদে শিল্প কারখানার নিজেস্ব নিরাপত্তা ছাড়াও পুলিশের তৎপরতা বাড়ানো হবে বলে তিনি মালিক প্রতিনিধিদের জানান। #

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com