1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
বাবা দিবসে মোজাম্মেল হক নিয়োগীর একটি কবিতা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার শোক সংবাদ মির্জাপুরে সিঙ্গাপুর  বিএনপির সহ-সভাপতির মায়ের ইন্তেকাল  মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বাবা দিবসে মোজাম্মেল হক নিয়োগীর একটি কবিতা

  • আপডেট টাইম : Sunday, June 21, 2020
  • 1164 বার
Screenshot 20200621 080152 Gmail

বাবার ছায়া
-মোজাম্মেল হক নিয়োগী

ইদানীং বাবাকে খুব মনে পড়ে
বাবাকে প্রতিদিন প্রতিটি মুহুর্তে মনে পড়ে
যখন আমার ছোট্ট থাকার রুমটি ছেড়ে বারান্দায় এসে দাঁড়াই

কখনো বা প্লাস্টিকের চেয়ারে বসে শূন্যে ঝুলন্ত আকাশের দিকে তাকাই
কখনো টবের ফুলে হাত বুলাই
আবার কখনো বারান্দার পুব পাশে দাঁড়িয়ে সিগারেট টানি
আর শূন্যতায় হাহাকার করা নিচের সড়কের দিকে তাকিয়ে থাকি
কষ্টের নীল রঙের ঢেউ উঠে বুকের ভেতরে, গহিনে
তখন আমার বাবাকে খুব মনে পড়ে।

বাবাও জীবনের শেষ বয়সে গ্রাম থেকে এসে থাকতেন
এভাবে একটি রুমে। অনেকটা বন্দি, এখন আমরা যেমন থাকি
সকালের নাশতা, দুপুরে খাওয়া, একটু ঘুম, সারা রাত জেগে থাকা
নামাজ-প্রার্থনা, ওজিফা পড়ে সময় কাটাতেন

কখনো জানালা দিয়ে নির্লিপ্ত অসাড় দৃষ্টিতে চেয়ে থাকতেন
অন্তহীন গভীর আকাশের দিকে, মুহ্যমান থাকতেন
কদাচিৎ বাইরে যেতে চাইলে বারণ করতাম অসুস্থতার অজুহাতে।

কতদিন গৃহবন্দি থাকা যায়?
মাস দু-এক হলেই বাবা অস্থির হয়ে যেতেন
চলে যেতেন গ্রামের বাড়িতে নিঃশ্বাস নিতেÑস্বস্তির নিঃশ্বাস।

তারপর আবার নিয়ে আসতাম আমাদের ছোট্ট বাসাটিতে
তারপর তিনি আবার চলে যেতেন কিছুদিন পর

একবার গেলেন… আর ফিরে এলেন না
আমাদের বারান্দায় বাবার ছায়াটি শুধু দেখি মাঝে মাঝে; বাবাকে নয়।

তিন মাস হলো গৃহবন্দি, নিঃশ্বাস নিতে পারছি না
কেবলই মনে হয় দম বন্ধ হয়ে আসছে, এখনই বুঝি যেতে হবে
যেতে হবে অন্তহীন শূন্যতায়, অনন্তের পথে।

জীবনের জন্য স্বস্তির নিঃশ্বাস বড় প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com