স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিকদার এর নেতৃতে এক অসহায় কৃষকের পানিতে ডুবে যাওয়া ধান কেটে ঘরে তুলে দিলেন ছাত্র লীগের নেতাকর্মীরা। আজ রোববার সকালে কৃষক ফারুক মিয়ার ৩০ শতাংশ ধান কেটে দিল ফতেপুর ইউনিয়ন ছাত্র লীগ। ধান কাটার কাজে সহযোগিতা করেন, সহ সভাপতি আলামিন মিয়া, যুগ্ন সাধারন সম্পাদক জন কবির, শরীফ,সনজিত, অলি, সুবাস, মিশাল, সাকিব, নয়ন, সিয়াম,আরও অনেকেই।
উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, করোনার সময় কৃষক শ্রমিক পাচ্ছে না। এমনকি অনেক কৃষক টাকার অভাবে শ্রমিক নিতে পারছে না। তাই জোয়ারের পানিতে ফসল তলিয়ে যাচ্ছে। আমরা অসহায় কৃষকের পাশে থেকে তাদের কষ্ট করে ফলানো ধান যাতে কেটে ঘরে তুলতে পারে সে জন্য আমরা কাজ করে যাচ্ছি।
Leave a Reply